চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষাটের দশকের ব্র্যাড পিট ও ডিক্যাপ্রিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৯
বিনোদন
A A

পোস্টার প্রকাশের দুই দিন পরেই এবার প্রকাশ্যে এলো চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’-এর টিজার। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সনি পিকচার্স-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় টিজারটি।

১ মিনিট ৪৫ সেকেন্ডের টিজারে ষাটের দশকের হলিউডের দৃশ্যই দেখিয়েছেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নির্মাতা কোয়ান্টিন টারান্টিনো। যেখানে প্রথমবার একসঙ্গে দেখা গেছে হলিউডের দুই সুপারস্টার অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিটকে।

এরআগে পাল্প-ফিকশন, ইনগ্লোরিয়াস বাস্টার্ড, জ্যাংগো আনচেইন-এর মতো বিশ্ব কাঁপানো ছবি উপহার দিয়েছেন টারান্টিতো। সর্বশেষ তিনি ‘হেইটফুল এইট’ নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার হলিউডের সত্যি ঘটনা অবলম্বনে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ নামের ছবি নিয়ে ফিরছেন তিনি। আর এটি হতে যাচ্ছে টারান্টিনোর নবম ছবি।

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি প্রেক্ষাপট নিয়ে নির্মিত অপরাধ ও থ্রিলারধর্মী ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। যার প্রথম পোস্টার প্রকাশ হয় সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায়। পোস্টারে ষাটের দশকের পোশাকে দেখা গিয়েছিলো লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিটকে। এবার টিজারে সে রূপেই দেখা মিললো তাদের।

ছবিতে নির্মাতা তৎকালীন সময়ের নবীন অভিনেতা রিক ডাল্টন আর তার বন্ধু স্ট্যান্ট ডাবল ক্লিফ বুথের গল্প তুলে ধরবেন। যারা হলিউডে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে নানা সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। কিন্তু তাদের প্রতিবেশী আমেরিকান অভিনেত্রী শ্যারন টাটেসহ আরো চারজন ১৯৬৯-এর গ্রীষ্মের শেষদিকে নির্মমভাবে খুন হন ম্যানসন পরিবারের হাতে। যা এই ছবিতে তুলে ধরবেন টারান্টিনো।

ছবিটি আসছে ২৬ জুলাই মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন নির্মাতা।
টিজারে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিজারপোস্টারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই দিনের সফরে ঢাকায় সোমলতা ও তার দল

পরবর্তী

রাজধানী বিজয় সরণি ফ্লাইওভারের নিচে কাঁচা বাজারে আগুন

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী বিজয় সরণি ফ্লাইওভারের নিচে কাঁচা বাজারে আগুন

ক্লোন করে দ্বিতীয় মেসির জন্ম সম্ভব!

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT