চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষষ্ঠ বিপিএলে যা কিছু সেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটে-বলে আলো ছড়িয়ে টি-টুয়েন্টির চার-ছক্কার লড়াই বিপিএলের ষষ্ঠ আসরের পর্দা নেমেছে। ব্যাটসম্যানদের দাপটের খেলায় পারফরম্যান্সে পিছিয়ে থাকেননি বোলাররাও। শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের ঘরে গেছে শিরোপা। দেখে নেয়া যাক এবারের বিপিএলে সেরা কি, কারা-

টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক: রাইলি রুশো, ১৪ ম্যাচে ৫৫৮ রান। রংপুর রাইডার্স।

টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক: সাকিব আল হাসান, ১৫ ম্যাচে ২৩ উইকেট। ঢাকা ডায়নামাইটস।

দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ২৩৯, চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের।

এক ম্যাচে সর্বোচ্চ রান: ৪০৬ রান, চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স।

সর্বোচ্চ ব্যবধানে জয়: ১০৫, খুলনা টাইটানসের বিপক্ষে জিতেছিল ঢাকা ডায়নামাইটস।

Reneta

সর্বনিম্ন ব্যবধানে হার: ১, কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হারে ঢাকা ডায়নামাইটস।

সর্বোচ্চ মি. এক্সট্রা: ২৪, খুলনা টাইটানসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের করা ২৩৭ রানের মধ্যে ২৪ রানই ছিল মি. এক্সট্রার অবদান।

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস: অপরাজিত ১৪১, তামিম ইকবাল। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে, ফাইনালে।

সর্বোচ্চ স্ট্রাইকরেট: ২০৬.৮৪! থিসারা পেরেরা। (অন্তত ১০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে লঙ্কান অলরাউন্ডারদের স্ট্রাইকরেটই সেরা)।

বেশি অর্ধশতক: ৫টি, রাইলি রুশো। রংপুর রাইডার্স।

বেশি শূন্য দেখা ব্যাটসম্যান: মাশরাফী বিন মোর্ত্তজার, দুবার রানের দেখা পাননি রংপুর অধিনায়ক।

সর্বোচ্চ ছক্কা: ২৮টি, নিকোলাস পুরান।

এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা: ১১টি, তামিম ইকবাল।

এক ম্যাচে সর্বোচ্চ স্ট্রাইকরেট: থিসারা পেরেরা। ২৮৪.৬১, চিটাগং ভাইকিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ২৬ বলে ৭৪ রান করেন লঙ্কান অলরাউন্ডার।

সেরা বোলিং: কামরুল ইসলাম রাব্বির, ১০ রানে ৪ উইকেট। রাজশাহী কিংসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ায়নসের বিপক্ষে।

এক ইনিংসে সবচেয়ে কিপ্টে বোলিং: লিয়াম ডসন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৩ ওভার বল করে মাত্র ৪ রান দেন খণ্ডকালীন এ স্পিনার। উইকেট নেন ২টি।

সবচে খরুচে বোলার: মোহাম্মদ সাদ্দাম। খুলনা টাইটানসের এ পেসার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৪ ওভারে বিলিয়েছেন ৫৯ রান।

সর্বোচ্চ ডিসমিসাল: নুরুল হাসান সোহান, ১৫ ম্যাচে ১৯বার ব্যাটসম্যানকে উইকেটের পেছনে আউটে জড়িত ছিলেন ঢাকা ডায়নামাইটসের উইকেটরক্ষক।

সর্বোচ্চ ক্যাচ: মাহমুদউল্লাহ রিয়াদ। পাঁচ আসরে ৪০ ক্যাচ নিয়েছেন।

এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ: সাব্বির রহমান, দুই ম্যাচে ৪টি করে ক্যাচ নিয়েছেন।

আসরে সর্বোচ্চ ক্যাচ: আফিফ হোসেন। ১২ ম্যাচে ৯ ক্যাচ।

উইকেটের হিসেবে সবচেয়ে বড় জুটি: তৃতীয় উইকেট জুটিতে, অ্যালেক্স হেলস ও এবি ডি ভিলিয়ার্স, অবিচ্ছিন্ন ১৮৪ রান। রংপুর রাইডার্সের হয়ে।

রানের হিসেবে সবচেয়ে বড় জুটি: অ্যালেক্স হেলস ও এবি ডি ভিলিয়ার্স, অবিচ্ছিন্ন ১৮৪ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT