বিনোদন

শ্রেয়া ঘোষালের কনসার্টের সঞ্চালক আমব্রিন

শ্রেয়া ঘোষালের কনসার্টের সঞ্চালক আমব্রিন

আমব্রিন

কনসার্টে গান গাওয়ার জন্য ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। কাল শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্ট অনুষ্ঠিত হবে। এই কনসার্ট সঞ্চালনা করবেন আমব্রিন।

এরই মধ্যে আমব্রিনের সঙ্গে আয়োজকদের আলোচনা চূড়ান্ত হয়েছে। আমব্রিন বলেন, ‘শ্রেয়ার গান আমার দারুণ পছন্দ। এবার সেই পছন্দের শিল্পী​র কনসার্ট উপস্থাপনা করব, দারুণ অনুভূতি হচ্ছে। এটা আমার জন্য অবশ্যই অনেক সম্মানের।’

‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্ট আয়োজন করেছে অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস।

এটিএন ইভেন্টসের হেড অব অপারেশন শেখ মো. ইফতেখারুল ইসলাম জানান, অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ। আগামীকাল শুক্রবার দুপুরে শ্রেয়া ঘোষাল ঢাকায় পৌঁছুবেন। তার সঙ্গে আসছেন কলকাতার কিঞ্জল চট্টোপাধ্যায়। এই কনসার্টে আরও গান করবেন বাংলাদেশের শিল্পী আনিকা, পিন্টু ঘোষ এবং মিফতাহ জামান।

বিষয়:আমব্রিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…