চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গত বছর সেপ্টেম্বর পর্যন্ত সমগ্র ব্যাংকিং খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৮০ হাজার ৩০৭ কোটি টাকা এবং এর বিপরীতে আদায়ের পরিমাণ ছিল ৩ হাজার ১১০ কোটি টাকা বা শতকরা ৩ দশমিক ৮৭ ভাগ।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আদায় পরিস্থিতি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে খেলাপি গ্রাহক চিহ্নিতকরণ এবং তাদেরকে আইনের আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব ঋণ আদায়ের লক্ষ্যে ইতোমধ্যে ‘অর্থ ঋণ আদালত আইন ২০০৩’ এর আওতায় খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

Banglabid

মুহিত বলেন, এছাড়া ইতোপূর্বে প্রণয়নকৃত দেউলিয়া আইন ১৯৯৭ এর আওতায় খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে মামলা করার মাধ্যমে খেলাপি ঋণ আদায় করা হচ্ছে। এই ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যাংকসমূহকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে শ্রেণিকৃত ঋণ স্থিতি, শ্রেণিকৃত ঋণের বিপরীতে আদায় পরিস্থিতি, ঋণ অবলোকন, প্রভিশন সংরক্ষণ ও নতুন ঋণ আদায় বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন ব্যাংকের বোর্ড সভায় উপস্থাপন করতে হবে। শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ের দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করতে হবে।

মুহিত বলেন, ‘বিকল্প বিরোধ নিস্পত্তি’ (এডিআর)-এর মাধ্যমে শ্রেণিকৃত ঋণ আদায়ে পরিস্থিতির উন্নতির প্রচেষ্টা গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে অর্থ ঋণ আদালতসহ সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করে উপযুক্ত আইনজীবী নিয়োগ দিতে হবে।

Reneta

তিনি বলেন, সরকার কর্তৃক প্রণীত বিভিন্ন আইনের পাশাপাশি উপর্যুক্ত নির্দেশনাসমূহও খেলাপি ঋণ আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাপি ঋণব্যাংক খাতশ্রেণিকৃত ঋণ
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT