করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে ইউরোপসহ বিশ্বের অনেক দেশে। ওমিক্রনের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে বিভিন্ন দেশ।
এরই ধারাবাহিকতায় এবার ইংল্যান্ডের শ্রেণিকক্ষেও মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী শিক্ষকদের পাঠদানের সময় মাস্ক পরতে হবে না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের সরকারের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষেও মাস্ক পরতে হবে। ক্রিসমাস ছুটির পর স্কুলগুলো পুনরায় খোলা হবে। এতে ওমিক্রন সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে না পড়ে সেজন্য এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।








