চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফর নিয়ে ‘অনিশ্চিত অপেক্ষা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তাদের ধৈর্যের চরম পরীক্ষা নিচ্ছে শ্রীলঙ্কা। টাইগারদের লঙ্কা সফর হবে কিনা সেটি নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না আয়োজক দেশের বোর্ড।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বাংলাদেশের জন্য নিজেদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে কোয়ারেন্টাইনে ছাড় অনুমোদন করে নিলেও সেটি দেশটির কোভিড-১৯ টাস্কফোর্সে গিয়ে আটকে যাওয়াতে অপেক্ষা দীর্ঘ হচ্ছে।

১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শিথিল না করলে জাতীয় দল শ্রীলঙ্কা যাবে না, সাফ জানিয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। লঙ্কান বোর্ডের নতুন সিদ্ধান্ত জানতে খুব বেশি অপেক্ষা করা হবে না বলেও গত ১৪ সেপ্টেম্বর জানান তিনি।

Banglabid

তারপরও অপেক্ষা করে যাচ্ছে বিসিবি। সিরিজ নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না যদিও। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বুধবার সাংবাদিকদের বললেন, ‘আপনারা জানেন বোর্ড সভাপতি আপনাদের মাধ্যমে আমাদের অবস্থানটা পরিষ্কার করেছেন। পরবর্তীতে আমরা শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে যোগাযোগ চালিয়ে যাই, তারা যে হেলথ গাইডলাইন পাঠিয়েছিল সেখানে কিছু বাধা-বিপত্তি ছিল, সেগুলো তারা যদি ধরে রাখে তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে সফরটা এগিয়ে নিয়ে যাওয়া।’

‘এ বিষয়গুলো আমাদের মধ্যে কিছুদিন ধরে যোগাযোগ হয়েছে। সর্বশেষ যে পরিস্থিতি সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট কিছু বিষয় জানিয়েছি তাদের। সে জিনিসগুলো জানার পর তারা বলেছে তাদের যে কোভিড-১৯ টাস্কফোর্স আছে বা অন্যান্য যে অথরিটি আছে, তাদের সাথে কথা বলে যে হেলথ গাইডলাইন তা কতটুকু শিথিল করা যায় সেটা নিয়ে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই তারা আমাদের বিষয়গুলো নিয়ে জানাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন্ধকারে বুর্জ খলিফা আলোকিত হবে নাইট রাইডার্স স্টাইলে

পরবর্তী

আত্মহুতির দিনে প্রীতিলতার উপর সিনেমার মহরত

পরবর্তী

আত্মহুতির দিনে প্রীতিলতার উপর সিনেমার মহরত

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT