চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা-মালদ্বীপের কেউ না জেতায় সেমিতে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমার্ধের দাপুটে মালদ্বীপ দ্বিতীয়ার্ধে কিছুটা ঘায়েল। মালদ্বীপের সেই দাপট রুখে শ্রীলঙ্কার দ্বিতীয়ার্ধের লড়াই। দুই দলের এমন গোলশূন্য সমতার ম্যাচ আগেভাগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে তুলে দিয়েছে ভারতকে।

বি গ্রুপ থেকে এই শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল। এই ম্যাচে ড্র করায় একটি পয়েন্ট হল তাদের। এই গ্রুপের শেষ ম্যাচ ৯ সেপ্টেম্বর। ওই ম্যাচে ভারতের বিপক্ষে মালদ্বীপ ড্র করতে পারলেই সেমিতে চলে যাবে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শ্রীলঙ্কা এদিন রক্ষণাত্মক ফুটবল খেলে থেকে থেকে কাউন্টার অ্যাটাকে উঠেছে। দ্বিতীয়ার্ধে তাদের আক্রমণগুলো বেশ ভয়ঙ্কর ছিল। শেষ দিকে তাদের ভালো কয়েকটি আক্রমণ প্রতিহত করে দেন মালদ্বীপের গোলরক্ষক মোহামেদ ফাইসাল। দুই অর্ধ মিলিয়ে মালদ্বীপ বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে থেকেও গোল বের করতে পারেনি।

মালদ্বীপ ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট করে দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে। গোলমুখের মাটিকামড়ানো বলে পুশ করতে পারলেই গোল পেতেন আলী ফাসির। ডাইভ দিয়ে সেই চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

৬৬তম মিনিটে শ্রীলঙ্কার আসিকুমার রহমানের দূরপাল্লার শট দারুণ দক্ষতায় গ্রিপ করেন মোহামেদ ফাইসাল। নিজের বাঁদিকে বাতাসে শরীর ভাসিয়ে বল ধরতে সক্ষম হন তিনি।

৭৪তম মিনিটে শ্রীলঙ্কার আরেকটি সুযোগ নষ্ট হয়। কাভিন্দু ইশান দূর থেকে শট নিলে সেটি বারের অল্প উপর দিয়ে চলে যায়।

Reneta

৮৬তম মিনিটে রিহাম আব্দুল গণির ‘বোকামি’তে নিশ্চিত একটি গোল বাতিল হয়ে যায় মালদ্বীপের। আলী ফাসির দারুণ দক্ষতায় বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। আক্রমণভাগের অন্য সতীর্থ সেই বল ফাঁকা গোলে প্লেস করেন। অফসাইডে দাঁড়িয়ে ছিলেন গণি। তিনি বলে পা দিয়েই বিপদ ডেকে আনেন। নিয়মানুযায়ী, অফসাইডে দাঁড়ানো খেলোয়াড় বলের দিকে মুভ না করলে কিংবা পা না দিলে সেটি অফসাইড হয় না। গণি বলটি ছেড়ে দিলেও গোলে চলে যেত।

সাফের এটি ১২তম আসর। আগের ১১ বারের মধ্যে সাতবার শিরোপা জিতেছে ভারত। শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ এবং আফগানিস্তান জিতেছে একবার করে। আফগানিস্তান এবছর খেলছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT