অর্থনৈতিক সঙ্কটে পতিত শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর প্রথমবারের মতো বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে একজন বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে বলে অন্তত ১০ জন।
এনডিটিভি জানিয়েছে, শ্রীলঙ্কা পুলিশের একজন মুখপাত্র হতাহতের খবর নিশ্চিত করে বলেছেন, জনতা সহিংস হয়ে ওঠার পরে তাদের উপর গুলি চালাতে হয়েছিল।
জ্বালানির তীব্র ঘাটতি এবং নিত্যপণ্যের উচ্চমূল্যের প্রতিবাদে রাজধানী কলম্বো থেকে ৯৫ কিলোমিটার দূরে মধ্য শ্রীলঙ্কার রামবুক্কানায় একটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সেখানেই ওই হতাহতের ঘটনা ঘটে।
বেশ কিছুদিন ধরে বিক্ষোভকারীরা রাজাপকসের সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে। এরই মধ্যে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে শ্রীলঙ্কা।








