আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বিক্ষোভের মুখেই মন্ত্রিসভায় নতুন ১৭ মন্ত্রী নিয়োগ

শ্রীলঙ্কায় বিক্ষোভের মুখে নতুন মন্ত্রিসভায় ১৭ মন্ত্রী নিয়োগের প্রতিবাদে জনসমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় বিক্ষোভের সময় বিভিন্ন ব্যক্তি ও পতাকা নিয়ে জনসমাবেশ, রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের ফলে মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী একযোগে পদত্যাগের পরে নতুন ১৭ জন মন্ত্রীকে মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছেন গোটাবায়া রাজাপাকসে।

শ্রীলঙ্কার গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানায়, চলমান বিক্ষোভের মধ্যে সোমবার শপথ নিতে পারেন মন্ত্রিসভার নতুন সদস্যগণ।

সরকার দলের এক সদস্য জানান, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অপরিবর্তিত থাকবে তবে মন্ত্রিসভায় নতুন এবং একই সাথে তরুণ মুখকে দেখা যাবে।

দেশটির বিরোধী দল অনভিজ্ঞ মন্ত্রীদের নিয়ে নতুন মন্ত্রিসভা নিয়োগের রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে।

করোনা মাহামারির আঘাত শ্রীলঙ্কার অর্থনৈতিকভাবে লাভজনক খাত পর্যটন শিল্পকে ধ্বংস করে দেয় এবং একই সাথে বিদেশী কর্মীদের ও রেমিট্যান্স হ্রাস পেতে শুরু করে। এর ফলেই দেশটি অর্থনৈতিক সংকটের মুখে পড়ে।

গত সপ্তাহে দেশটির সরকার ৫শ কোটি ১০ লাখ ডলারের বৈদেশিক ঋণ শোধ করতে পারবে না বলে জানিয়ে নিজেকে ঋণখেলাপি হিসেবে ঘোষণা দিয়েছে। অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকায় এ ঘোষণা দিতে বাধ্য হয় তারা। সঙ্কট মোকাবেলায় ব্যর্থ হওয়ায় সরকারের পতন চাচ্ছে সাধারণ মানুষ।

বিষয়:অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…