আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা ঘোষণা

শ্রীলঙ্কায় জনসমাবেশ ও প্রতিবাদকারীদের ছবি, জরুরি অবস্থা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় জনসমাবেশে অংশ নেওয়া মানুষজন, পতাকা ও ব্যানার নিয়ে প্রতিবাদ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলমান অচলাবস্থা ও চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটিতে আবারও জরুরি অবস্থা ঘোষণা করেছেন। যা সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে।

শ্রীলঙ্কান গণমাধ্যম কলম্বো গেজেট এ তথ্য জানিয়েছে।

জরুরি অবস্থা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের জারি করা নোটিশে বলা হয়েছে, জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে এ জরুরি অবস্থা জারি করা হলো।

তীব্র অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কায় ১০০ দিনের বেশি সময় ধরে সরকারবিরোধী আন্দোলন চলছে। গত ৯ জুলাই বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে অন্যত্র চলে যান শ্রীলঙ্কার সদ্য পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এছাড়া তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।

বিষয়:অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কাশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…