চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায়ও শোনা যাবে মিরপুরের গর্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ন ২১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বিশ্বের যে প্রান্তেই বাংলাদেশের খেলা হোক গ্যালারিতে সরব উপস্থিতি থাকে টাইগার সমর্থকদের। সেই সমর্থনে বাড়তি মাত্রা যোগ করতে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনর (বিসিএসএ) সদস্যরা যাচ্ছেন শ্রীলঙ্কায়। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে মঙ্গলবার বিকেলে সংগঠনটির ১০ সদস্য শ্রীলঙ্কা রওনা হয়েছেন। গ্যালারিতে গলা ফাটিয়ে মাশরাফিবাহিনীকে উজ্জীবিত করবেন তারা। মাতিয়ে রাখবেন বাংলাদেশের অন্য সমর্থকদেরও।

হোম অব ক্রিকেট মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের খেলা হলে দর্শকের গর্জন ওঠে সবচেয়ে বেশি। স্বল্পসংখ্যক দর্শক হয়তো সেভাবে গর্জে উঠতে পারবেন না ডাম্বুলা-কলম্বোতে। তবে সংগঠনটির সদস্যরা টাইগারদের অন্য সমর্থকদের নিয়ে মিরপুরের আবহ তৈরি করতে চেষ্টা চালিয়ে যেতে চান বলে জানালেন!

ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিএসএ’র সভাপতি জুনায়েদ পাইকার সংবাদমাধ্যমকে বললেন, ‘ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে মাঠে থেকে আমরা বাংলাদেশ দলকে উৎসাহ দেব। ওয়ানডে সিরিজ শেষে আমাদের টিমের কয়েকজন চলে আসবে। টি-টুয়েন্টি সিরিজে নতুন কয়েকজন যোগ হবে। খেলোয়াড়রা মাঠে যেন একাকী মনে না করেন, সেভাবে আমরা তাদেরকে উৎসাহ দেব। আশা করি ওয়ানডে সিরিজে আমরাই জিতবো।’

খেলা দেখার পাশাপাশি তারা শ্রীলংকা ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। বিসিএসএ’র শ্রীলংকা সফর পৃষ্ঠপোষকতা করছে একটি মোবাইল হ্যান্ডসেট কোম্পানি। তবে সংগঠনটির ১০ সদস্য তাদের নিজেদের অর্থায়নে এই ব্যয় নির্বাহ করবেন। মোবাইল কোম্পানি কর্তৃক পাওয়া অর্থ বিসিএস’র ফান্ডে জমা হবে।

হলুদ টি-শার্ট গায়ে চাপিয়ে বাংলাদেশকে সমর্থন দেন বিসিএস’র সদস্যরা। বাংলাদেশের ক্রিকেটারদের পাশে থাকা ও ক্রিকেটার-ভক্তদের মধ্যে সেতুবন্ধন করার লক্ষ্য নিয়ে ২০১৩ সালের ২৩ মে যাত্রা শুরু করে সংগঠনটি। মাঠের বাইরেও বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করে তারা। ক্রিকেটারদের উৎসাহ দিতে আয়োজনে থাকে সংবর্ধনা ও প্রদর্শনীর মতো আয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৯ শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শাইখ সিরাজের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নববর্ষের আনন্দ বিষাদে পরিণত: রাণীশংকৈলে দেয়াল ধসে শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের অনুশীলনে নেই আর্সেনালের একগাদা খেলোয়াড়

এপ্রিল ১৪, ২০২৬

২৪ থেকে বেড়ে এবার ৩২ দল নিয়ে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT