চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে স্বস্তিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পেসারদের দাপটের মাঝে রিশাদ হোসেন প্রথম বলেই দেখালেন লেগ স্পিনের ভেলকি। তার প্রথম ওয়ানডে উইকেট শিকার শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসকে বোকা বানিয়ে। বোলারদের সাফল্যে বাংলাদেশ চেপে ধরেছে লঙ্কানদের। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে স্বস্তি এনে দিয়েছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুটি করে উইকেট শিকার।

এ প্রতিবেদন লেখার সময় ২৮ ওভার শেষে ৫ উইকেটে ১২৬ রান তুলেছে শ্রীলঙ্কা। জানিথ লিয়ানাগে ২৮ ও দুনিথ ওয়েলালাগে শুন্য রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। টানা দুই ওভারে দুটি উইকেট তুলে নেন টাইগার পেসার তাসকিন আহমেদ।  ১১তম ওভারের দ্বিতীয় সফরকারীদের তৃতীয় উইকেট তোলেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই সাফল্য পান এ বাঁহাতি পেসার। সিরিজ জয়ের মিশনে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকালে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে ১-১এ সমতায় দুদল। শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

শরিফুল ইসলামের প্রথম ওভারে এক রান তোলেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। পরের ওভারে বল হাতে তোলেন আরেক পেসার তাসকিন আহমেদ। ফুললেংথের বল, ডিফেন্ড করতে গিয়ে মিস করে করেন নিশাঙ্কা। তাতে ১ রানের মাথায় এলবিডব্লু হয়ে ফেরেন তিনি।

পরের ওভারে আরেক ওপেনার আভিষ্কা ফের্নান্দোকেও সাজঘরে পাঠালেন তাসকিন। অফ স্টাম্পের বাইরে থেকে কিছুটা বেরিয়ে যাওয়া বলে কট বিহাইন্ড হন তিনি। তার ব্যাট থেকে আসে ৪ রান।

১১তম ওভারে শরীফুলের জায়গায় আসেন মোস্তাফিজ। দলে ফেরা মোস্তাফিজ সফল প্রথম ওভারেই। সাদিরা সামারাবিক্রমাকে ব্যক্তিগত ১৪ রানে ফেরান দ্য ফিজ।

Reneta

২৯ রান করে রিশাদের বলে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে ক্যাচ জমা করেন কুশল। মোস্তাফিজ দ্বিতীয় শিকারের দেখা পান চারিথ আশালঙ্কাকে আউট করে। ৪৬ বলে ৫টি চারে ৩৭ রান করেন এ লঙ্কান। ১১৭ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামতৃতীয় ওয়ানডেবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT