চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার সঙ্গে সুপার টুয়েলভে চমক দেখানো নামিবিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রতিষ্ঠিত শক্তি নেদারল্যান্ডস পারল না। পারল না তুলনামূলক শক্তিশালী আয়ারল্যান্ডও। বাছাইয়ে গ্রুপ-এ থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার সঙ্গে জায়গা করে নিয়েছে চমক দেখানো নামিবিয়া।

চলতি আরব আমিরাত আসরে তো বটেই, আগামী বছর অস্ট্রেলিয়ায় বসতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের পরের আসরেও খেলা নিশ্চিত হল নামিবিয়ার। আগে কেবল ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার ইতিহাস আছে তাদের।

শুক্রবার শারজায় বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে মূলপর্বে খেলা নিশ্চিত করেছে নামিবিয়া। আগের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা। প্রথম ম্যাচে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে হার দেখেছে।

নামিবিয়া ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে রানার্সআপ হয়ে মূলপর্বে খেলতে গেল। ৪ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে লঙ্কানরা। সেই ম্যাচে জিতলে তো বটেই, হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। রানরেটে এতটাই এগিয়ে আছে।

আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ডাচরা শেষ ম্যাচে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে, জিততে না পারলে শূন্য হাতে ফিরতে হবে। আয়ারল্যান্ড তবু ২ পয়েন্ট জমিয়ে ছিটকে গেল, তারা হারিয়েছে নেদারল্যান্ডসকে।

বাছাইয়ে গ্রুপ এ-তে হার-জিতের এই হিসেব শেষে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা মূল আসরে খেলবে গ্রুপ-১তে, যেখানে তাদের সঙ্গী বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

Reneta

নামিবিয়া খেলবে গ্রুপ-২তে, তাদের সঙ্গী আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড।

বাছাইপর্বের বাধা পেরোনোর পথে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে কেবল ১২৫ রান জমিয়েছিল নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ৯ বল অক্ষত রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে নামিবিয়া।

অধিনায়ক জেরহার্ড এরাসমাস ৩ চার এক ছয়ে ৪৯ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে ম্যাচ শেষ করে আসেন। সঙ্গী আগের ম্যাচের নায়ক এক চার ও ২ ছয়ে ১৪ বলে অপরাজিত ২৮ রান করা ডেভিড ওয়াইস।

ডাচদের অল্পতে আটকে ফেলার সময় বোলিংয়ে নামিবিয়ার নায়ক ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেয়া জেন ফ্রেইলিংক, ৪ ওভারে ২২ রানে ২ উইকেট জমানো ডেভিড ওয়াইস। ব্যাটে-বলে খেলা জমিয়ে ম্যাচসেরাও ৩৬ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেস-অলরাউন্ডারই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০নামিবিয়ালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT