চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:০৬ অপরাহ্ন ২৫, মে ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো অবশেষে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মঙ্গলবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে তামিম ইকবালের দল জিতেছে ১০৩ রানে। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে। পাশাপাশি আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে গেছে বাংলাদেশ।

বাংলাদেশ: ২৪৬/১০ (৪৮.১ ওভার), শ্রীলঙ্কা: ১৪১/৯ (৪০ ওভার)

শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। বাংলাদেশের টানা দ্বিতীয় জয়ে খুব বেশি বাধা হতে পারেনি বৃষ্টি। তবে শেষ ম্যাচ ঘিরে থাকছে শঙ্কা। ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে টানা বৃষ্টি ঝরতে পারে আগামী কয়েকদিন।

বাংলাদেশের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে থামতে হয় দেড়শ’র আগে। ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান তোলার পর মিরপুরে হানা দেয় বৃষ্টি। ৪০ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৪৫। বৃষ্টির পর ২ ওভারে তারা তোলে ১৫ রান।

সর্বোচ্চ ২৪ রান আসে লঙ্কান ওপেনার দানুসকা গুনাথিলাকার ব্যাটে। মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান নিয়েছেন তিনটি করে উইকেট। সাকিব আল হাসান দুটি ও শরিফুল ইসলাম নিয়েছেন একটি উইকেট।

Reneta

ব্যাট করার সময় মো: সাইফউদ্দিন মাথায় চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় ‘কনকাসন সাব’ হিসেবে বোলিং করার সুযোগ পান একাদশের বাইরে থাকা তাসকিন আহমেদ। আগের ম্যাচের মতো আজও উইকেটের দেখা পাননি এ পেসার।

মুশফিকুর রহিমের অসাধারণ সেঞ্চুরিতে (১২৫) আগে ব্যাট করে ২৪৬ রান তোলে বাংলাদেশ। বার বার বৃষ্টির বাগড়ায় মুশফিকের সেঞ্চুরি নিয়ে জেগেছিল অনিশ্চয়তা। তবে শঙ্কার মেঘ উড়িয়ে শেষ পর্যন্ত ঠিকই তিন অঙ্ক ছুঁয়েছেন মি. ডিপেন্ডেবল।

সেঞ্চুরির পর একের পর এক বাউন্ডারিতে দলের রান বাড়ান মুশফিক। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে।

আগের ম্যাচে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছিলেন মুশফিক। আউট হয়েছিলেন ৮৪ রানে। তবে এবার আর ভুল করেননি। ১২৭ বলের ইনিংসে চার মেরেছেন দশটি।

দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। লাকসান সান্দাকান ও দুসমন্থ চামিরা নেন তিনটি করে উইকেট। ইসুরু উদানা দুটি ও একটি উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙা।

ভারত, পাকিস্তানের মতো এশিয়ার জায়ান্ট দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সুখস্মৃতি থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় অধরাই ছিল এতদিন। দুই দলের ৫০তম লড়াইয়ে জয় পাওয়ার মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষা ফুরালো বাংলাদেশের।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমিরপুরলিড স্পোর্টসসিরিজ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT