চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার বিদায়, সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের কাছে হেরে সবার আগে এশিয়া কাপ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। হাথুরুসিংহের শিষ্যদের সোমবারের হারটি ৯১ রানের। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রানে হেরেছিল লঙ্কানরা।

এই জয়ে রশিদ-নবিদের আফগানিস্তানের সুপার ফোরে যাওয়া নিশ্চিত হয়ে গেল। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে এমনিতেই সুবিধাজনক অবস্থানে ছিল, আফগানরা জিতে যাওয়ায় টাইগারদেরও সুপার ফোর রাউন্ড নিশ্চিত। গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে, ওই ম্যাচটি এখন অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর রাউন্ডে যাওয়ার মহড়া।

আবু ধাবিতে শুরুতে ব্যাট করে ইনিংসের শেষ বলে গুটিয়ে যাওয়ার সময় ২৪৯ পর্যন্ত যেতে পারে আফগানিস্তান। সেটাই যথেষ্ট হল। শ্রীলঙ্কা ৪১.২ ওভারে ১৫৮ রানের বেশি এগোতে পারেনি।

লক্ষ্য তাড়া করতে নেমে কুশল মেন্ডিস রানের খাতা খোলার আগেই ফিরে গেলে ধাক্কা খায় লঙ্কানরা। পরে থারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা ৫৪ রানের জুটিতে আশা জাগান। কিন্তু ধনঞ্জয়া ২৩, থারাঙ্গা ৩৬ রানের বেশি টেনে নিতে পারেননি ইনিংস।

অধিনায়ক ম্যাথুজ ২২, কুশল পেরেরা ১৭, শেহান জয়াসুরিয়া ১৪ ও থিসারা পেরেরা ২৮ রানে ফিরে আস্থার প্রতিদান দিতে পারেননি।

মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি ও রশিদ খান প্রত্যেকে ২টি করে উইকেট তুলে নিয়ে দলের জয় ত্বরান্বিত করেছেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ শেহজাদ এবং ইহসানুল্লাহ ৫৭ রানের জুটি গড়েন। শেহজাদ ৪৭ বলে ৩৪ রানে ফিরে গেলে রহমতকে নিয়ে ইহসানুল্লাহ ৫০ রানের জুটি গড়েন।

রহমত ৯০ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন। ৬৫ বলে ৪৫ করেন ইহসানুল্লাহ। তখন অধিনায়ক আসগর আফগান ৫ বলে ১ করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে আফগানিস্তান।

হাসমাতুল্লাহ শাহিদী ৫২ বলে ৩৭, আর শেষদিকে রশিদ খানের ৬ বলে ১৩ রানে আফগানিস্তান শেষঅবধি লড়াকু পুঁজিই পায়।

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বল করা লাসিথ মালিঙ্গা ১০ ওভারে ৬৬ রানে ১ উইকেট পান। অকিলা ধনঞ্জয়া ১০ ওভারে ৩৯ রানে ২টি আর দুশমন্ত চামিরা ৪৩ রানে নেন ১ উইকেট।

তবে সবচেয়ে সফল ছিলেন থিসারা পেরেরা, ৯ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

ট্যাগ: বাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা-আফগানিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থাইল্যান্ডে শুল্ক মুক্ত বাজার সুবিধা চায় বিজিএমইএ

পরবর্তী

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

পরবর্তী

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নির্বাচন কমিশন-সেনা মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনা মোতায়েন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: ইসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT