আন্তর্জাতিক

শ্রীলঙ্কার পদত্যাগী প্রধানমন্ত্রীসহ নেতাদের বাড়িতে আগুন

শ্রীলঙ্কার নেতাদের বাড়িতে অগ্নিকাণ্ডের দৃশ্য, আগুন ছড়িয়ে পড়ছে বাড়ির ছাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার নেতাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ছবি, যেখানে বাড়ির ছাদে আগুন জ্বলছে এবং ধোঁয়া উঠছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত ওই বাড়িতে সোমবার সন্ধ্যায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে দেশের স্থানীয় সংবাদমাধ্যম। বাবা ও মায়ের স্মরণে তৈরি সৌধতেও আগুন লাগানো হয়েছে বলে জানা গেছে।

কয়েক মাস ধরে অর্থনৈতিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কায় প্রবল বিক্ষোভের মুখে পড়ে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। তার পদত্যাগের পরে জনরোষে একজন সরকারদলীয় এমপির মৃত্যু হয় এবং বিভিন্ন মন্ত্রী-এমপিদের উপরে হামলা ও তাদের বাড়িঘরে আগুন দেবার ঘটনা ঘটে।

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মাউন্ট লাফিনিয়ায় দেশটির প্রাক্তন মন্ত্রী জনসন ফার্নান্ডোর বাড়ি জ্বলতে দেখা গিয়েছে। শ্রীলঙ্কার সরকারি দলের সংসদ সদস্য সনৎ নিশান্তের বাড়িতেও বিক্ষোভকারীরা আক্রমণ করে আগুন জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মাহিন্দা পদত্যাগ করার পরেই দেশের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর আক্রমণ চালায় শাসকদলের কর্মী-সমর্থকেরা। এর পরেই পাল্টা মারমুখী হয়ে শাসকদলের নেতাদের উপর হামলা চালানো শুরু করেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর ইস্তফার পর থেকে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়েছে।

চলতি সপ্তাহে শনিবার শ্রীলঙ্কায় পাঁচ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মত জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে।

১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কার সবচেয়ে খারাপ সসয়ের মধ্য দিয়ে যাচ্ছে। করোনা মহামারি, ক্রমবর্ধমান তেলের দাম এবং প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সরকারের ট্যাক্স কমানোর কারণে তীব্র অর্থনৈতিক সংকটের কবলে পড়েছে শ্রীলঙ্কা।

তা নিয়ে শুরু হয় বিক্ষোভ। জারি করা হয় জরুরি অবস্থাও।

বিষয়:মাহিন্দা রাজাপাকসে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…