চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার দুঃসময়ের সুযোগ নিতে পারবে আফগানিস্তান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে লজ্জার হার সঙ্গী হয়েছে শ্রীলঙ্কার। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও ভয়-ডরহীন ক্রিকেট খেলে প্রশংসা কুড়িয়েছে আফগানিস্তান। মঙ্গলবার দল দুটি নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া হয়েই নামবে লঙ্কান ও আফগানরা।

নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের হার ৮ উইকেটের ব্যবধানে।

২০১৫ সালের পর থেকেই বেশ নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ১৯৯৬ সালের চ্যাম্পিয়নদের সাম্প্রতিক ফর্ম মোটেই ভালো নয়। বিশ্বকাপের মঞ্চে সাড়া ফেলে দেয়ার জন্য এই সুযোগটিই কাজে লাগাতে চাইবে আফগানিস্তান। তাছাড়া ভালো ক্রিকেট খেলার যথেষ্ট সামর্থ্য আছে নবি-রশিদের দলের।

গত বছর এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেই গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা। সোমবার তাই শুধু ছন্দ ফেরার নয়, বরং সেই হারের বদলা নেয়ারও মোক্ষম সুযোগ পাচ্ছে লঙ্কানরা।

আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তান বেশ উন্নতি করলেও এখনো বড় দলের বিপক্ষে বড় পরীক্ষায় উতড়ে যেতে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে জয় ছিনিয়ে আনতে পারলে সেটি আফগান ক্রিকেটের জন্য স্মরণীয় হয়েই থাকবে।

আফগানিস্তান চাইলে একটা পরিসংখ্যান থেকে অনুপ্রেরণা নিতে পারে। ২০১৫ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার চেয়ে ২২ ম্যাচ কম খেলে ১২টি জয় বেশি পেয়েছে আফগানরা। ফলে নড়বড়ে শ্রীলঙ্কার আফগানিস্তানকে সমীহ করা ছাড়া উপায় নেই!

Reneta

শ্রীলঙ্কার বাজে সময়ের সুযোগটা যে নিতে চাইছে আফগানিস্তান, দলনায়ক গুলবাদিন নায়েবের কথাতেই সেটি স্পষ্ট। যেমনটা বলছিলেন ম্যাচের আগে, ‘একদিনের ম্যাচে গত এক অথবা দুই বছর ধরে শ্রীলঙ্কা সংগ্রাম করছে। তাদের বিপক্ষে আমাদের ভালো করার দারুণ সুযোগ রয়েছে। যদি আমরা ব্যাটিংয়ে ৫০ ওভার খেলতে পারি, তবে আমরা তাদের হারাতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯শ্রীলঙ্কা-আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT