চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার কঠিন শর্তে অনিশ্চিত এইচপি দলের সফর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি মাসের শেষ সপ্তাহে জাতীয় দলের সঙ্গে হাই-পারফরম্যান্স (এইচপি) দলেরও শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। সে অনুযায়ী চলছে প্রস্তুতি। শেষ মুহূর্তে আসন্ন সফর নিয়ে দোটানায় পড়েছে বিসিবি।

আয়োজক দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালায় উল্লেখ করা হয়েছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে সফরকারী দলের ক্রিকেটারদের। এ সময়ে করা যাবে না অনুশীলনও।

এ ব্যাপারে বিসিবি পরিচালক ও এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বললেন, ‘দুই বোর্ড এখন পর্যন্ত একমত হয়েছে ৭ দিনের কোয়ারেন্টাইন। শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বলছে ১৪ দিনের কোয়ারেন্টাইন। একই সাথে আগে যেটা ছিল কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমরা অনুশীলন করতে পারবো কিন্তু এখন সেটাতেও নিষেধ আসছে।’

Banglabid

‘কাজেই আমরা আমাদের পর্যবেক্ষণ তাদের জানাচ্ছি। এটা শ্রীলঙ্কা বোর্ডের নিয়ন্ত্রণে না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের, অনেক ব্যাপার আছে। সফরে সদস্য সংখ্যাও কমানোর চিন্তা ভাবনা করছে। সেটাও একটা ইস্যু।’

জাতীয় ও এইচপি দলের খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, নির্বাচক মিলে ৬৫ জনের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে বিসিবিকে সদস্য সংখ্যা কমিয়ে আনার কথা বলেছে দেশটি।

যদি সফরে শেষ পর্যন্ত ক্রিকেটারদের সংখ্যা কমাতেই হয়, তাহলে কি হবে? এমন প্রশ্নে দুর্জয় বললেন, সেক্ষেত্রে অবশ্যই জাতীয় দল প্রাধান্য পাবে। যেহেতু সফরটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Reneta

১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হলে জাতীয় দলও সমস্যায় পড়বে। কেননা এখনো মিরপুরে দলীয় অনুশীলন শুরু করতে পারেননি টাইগাররা। লঙ্কায় গিয়ে এইচপি দলের সঙ্গে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলার কথা আছে মুমিনুলদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ফ্রান্সে ফের লাফিয়ে বাড়ছে আক্রান্তের হার

পরবর্তী

সম্রাটের বিরুদ্ধে সিআইডি’র মামলা

পরবর্তী

সম্রাটের বিরুদ্ধে সিআইডি'র মামলা

অবহেলিত জননেতা কর্মবীর ইদ্রিশ আহমেদ মিঞা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT