ক্রিকেট

শ্রীলঙ্কায় মেয়েদের প্রথম ওয়ানডে পরিত্যক্ত

খেলার মাঠের সবুজ ঘাস ও আকাশের দৃশ্য, বাংলাদেশি ক্রিকেটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলার মাঠের সবুজ ঘাস, আকাশের মেঘাচ্ছন্ন দৃশ্য, ক্রিকেটের জন্য প্রস্তুত মাঠের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শ্রীলঙ্কা সফরে প্রথম ম্যাচে নামতে পারল না বাংলাদেশ। রোববার কলম্বোয় ‘এ’ দলের সিরিজ শুরুর প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয় মাঠ ভেজা থাকয়। মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে। এরপর ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে লঙ্কানদের বিপক্ষে লড়বে রাবেয়া খানের দল।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ প্রস্তুতিমূলক সফর এটি। ‘এ’ দলের মোড়কে পাঠানো হয়েছে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়কে।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে পড়েছে আড়াই মাসের বিরতি। সেটি পুষিয়ে নিতে লঙ্কায় পাঠানো হয় জাহানারা-নাহিদাদের।

বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। নিজ দেশের কন্ডিশন বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছিল দল। ভেন্যু পরিবর্তন হওয়ায় এখন তাদের প্রস্তুতি নিতে হবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন মাথায় রেখে।

বিষয়:বাংলাদেশ-শ্রীলঙ্কা বিশ্বকাপ প্রস্তুতি মেয়েদের ওয়ানডে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…