আন্দ্রে ফ্লেচারের হার না মানা ৮৪ রানের ওপর ভর করে টি২০ বিশ্বকাপের দ্বিতীয় জয় পেযেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১২২ জবাবে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় ক্যারিবিয়ানরা।
টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২২ রানেই থামতে হয় লঙ্কানদের। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুর পর জেফ্রি ভেন্ডার্সের শিকার হয়ে ফিরে যান জেসন চার্লস। এরপর ব্যাক্তিগত ৩ ও ৫ রানে স্যামুয়েল এবং রামদিন ফিরে গেলেও এক প্রান্ত আাগলে ধরে খেলতে থাকেন ফ্লেচার।
শেষ পর্যন্ত আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে ১০ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফ্লেচার। ফ্লেচার ৬ চার ৫ ছক্কায় ৬৪ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে, শুরুতেই দিলশানের উইকেট হারিয়ে বসে লঙ্কানরা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এদিন একমাত্র ব্যাতিক্রম ছিলেন থিসারা
পেরেরা। তার ব্যাট থেকে আসে ৪০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে ম্যাথুসের
ব্যাট থেকে।
এদিন লঙ্কান ব্যাটিং লাইন আপকে বেধে রাখার মূল কৃতিত্ব
ক্যারিবিয়ান স্পিনার বদ্রি’র। চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে তিনি
তুলে নেন ৩ উইকেট।
চতুর্থ সর্বোচ্চ ১৩ রান থেকে আসে অতিরিক্ত থেকে।






