চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে ১২ গোলের মালা পরিয়ে ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে লিগপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। লাল-সবুজরা অপরাজিত থেকে পা রেখেছে ফাইনালে। সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে পাঁচ দলের আসরের শিরোপার মঞ্চে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

রোববার দিনের প্রথম ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কেটেছে ভারতের মেয়েরাও। ৯ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দুইয়ে। ২২ ডিসেম্বর শিরোপার জন্য লড়বে বাংলাদেশ ও ভারত।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে বিপর্যস্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মেয়েরা। হ্যাটট্রিক করেছেন আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা। জোড়া গোল ঋতুপর্না চাকমা ও আনুচিং মোগিনীর। বাকি গোল দুটি আঁখি খাতুন ও উন্নতি খাতুনের।

শ্রীলঙ্কার সাথে রীতিমতো মেয়েখেলায় মেতেছিলেন রিপা-মোগিনীরা। এই জয়ে টেবিলের শীর্ষে স্বাগতিকদের পয়েন্ট ১০। লিগপর্বে তহুরা-কৃষ্ণারা কোনো ম্যাচে হারেননি।

প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র, পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভুটানকে ৬-০তে গুঁড়িয়ে দেয় লাল-সবুজরা। ভারতের বিপক্ষে জয় এসেছিল একমাত্র গোলে।

আসরে শুরুর ম্যাচে জয়হীন থাকা বাংলাদেশ টানা তিন ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা বাংলাদেশ দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায়। শাহেদা আক্তার রিপার শট ক্রসবারে লেগে ফেরত আসলে আনুচিং মোগিনীর পাল্টা শটে লিড পায় স্বাগতিকরা।

Reneta

সেই গোলের রেশ কাটতে না কাটতেই সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্না চাকমা। ১৬তম মিনিটে দুর্দান্ত গোল স্কোরশিটে নাম লেখান রিপা। ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত বাংলাদেশ বেশকিছু সুযোগ তৈরি করলেও জালে বল জড়াতে পারেনি।

ম্যাচের ৪২ মিনিটে মাঝ মাঠ থেকে আফিদার বাড়ানো বলে দুর্দান্ত চিপে নিজের দ্বিতীয় গোল আনেন ঋতুপর্না চাকমা।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ হয়ে ওঠে আরও অপ্রতিরোধ্য। মাঠে ফিরে প্রথম মিনিটেই গোলের সুযোগ পায়। ঋতুপর্নার শট লক্ষে থাকেনি। ৪৮তম মিনিটে মাঝমাঠ থেকে আঁখির দুর্দান্ত শট ফেরাতে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক বান্দারা।

পরের মিনিটে প্রায় একই জায়গা থেকে আঁখির বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন রিপা। ৫৪তম মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে দূরপাল্লার শটে গোল করেন আফিদা।

ম্যাচের ৭০ মিনিটে অনেকটা একই জায়গা থেকে নিজের দ্বিতীয় গোল তুলে নেন সেন্টার ব্যাক আফিদা। ৭৭ মিনিটে স্কোরশিটে ফের নাম লেখান আনুচিং মোগিনী। ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আফিদা।

পরের মিনিটেই দলের ১১তম গোলটি করে স্কোরশিটে নাম লেখান উন্নতি খাতুন। ৮৭তম মিনিটে হ্যাটট্রিকের পাশাপাশি দলের ডজন গোল পূর্ণ করেন রিপা। উড়ন্ত জয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

জশ গ্রিসেটির মর্মান্তিক মৃত্যু, তার বন্ধু বললেন ‘আত্মহত্যা’

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT