চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে হারাল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ব্যাটের কীর্তিতে ম্যাচসেরা বোলার সাউদি

ব্যাটের কীর্তিতে ম্যাচসেরা বোলার সাউদি

হাতে তিন উইকেট ছিল। যার একজন আবার আহত অবসরে, নামতে পারবেন কিনা প্রশ্ন ছিল। তিনি নামতে পারেননি। বাকি দুই ব্যাটসম্যান টিকলেন কেবল ১২ মিনিট! তাতে শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে হারাল নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চে রোববার লঙ্কানদের ৪২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কিউরা। যেটি টেস্ট ইতিহাসের অষ্টম সর্বোচ্চ ব্যবধানে জয়। সর্বোচ্চটি ৬৭৫ রানের, অস্ট্রেলিয়াকে ১৯২৮ সালে ব্রিসবেন টেস্টে এই ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড।

তবে এটি নিউজিল্যান্ডের নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়ের রেকর্ড। বিপরীতে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ব্যবধানে হারের। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে হাথুরুসিংহের দলকে ১-০তে হারাল কেন উইলিয়ামসনের দল। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে অধিনায়ক দীনেশ চান্দিমাল ও টপঅর্ডার ব্যাটসম্যান কুশাল মেন্ডিসের ব্যাটিং দৃঢ়তায় পঞ্চমদিনে গড়ায় স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী শ্রীলঙ্কার বক্সিং-ডে টেস্ট। তৃতীয় দিনেই লঙ্কানদের ৬৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়া কিউইরা শেষঅবধি জিতল বড় ব্যবধানেই!

সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ২২ রান করে আগেরদিন সাজঘরে ফিরে যান রিটায়ার্ড হার্ট হয়ে। হারের আগে তিনি আর নামতে পারেননি ব্যাট হাতে।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ১৭৮ রানের জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল ১০৪ রানে। পরে ৪ উইকেটে ৫৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। ছয়শ পেরোনো অসম্ভব লক্ষ্যের পেছনে ছুটে ২৩৬ রানের বেশি এগোতে পারল না লঙ্কানরা।

Reneta

নিউজিল্যান্ডের পক্ষে প্রথম ইনিংসে আগুন ঝরিয়ে ট্রেন্ট বোল্ট নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন তিনটি। তবে দুই ইনিংসে মোট ৫ উইকেট নেয়া টিম সাউদি হয়েছেন ম্যাচসেরা। কারণ প্রথম ইনিংসে তার ৬ চার ও ৩ ছক্কায় তোলা ৬৫ বলে ৬৮ রানের ইনিংসই কিউদের দৃশ্যপটে রাখে দাপটের সাথে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT