চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীদেবীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, বললেন সাবেক এসিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২০, মে ২০১৮
বিনোদন
A A

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে সম্প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে সদ্য সমাপ্ত বিশ্বের জৌলুসময় কান চলচ্চিত্র উৎসবে। ভারতীয় সিনেমায় বিশেষ অবদান রাখার জন্য এই অভিনেত্রীকে সম্মাননাও দিয়েছে উৎসব কর্তৃপক্ষ। অথচ এরমধ্যেই শ্রীদেবীর মৃত্যুর কারণ নিয়ে ফের রহস্যের আভাস দিলেন দিল্লী পুলিশের সাবেক এসিপি বেদ ভূষণ।

শ্রীদেবীর উচ্চতা ছিলো ৫ ফুট ৭ ইঞ্চি, আর যে বাথটাবে তিনি ডুবে মারা যান সেটার দৈর্ঘ্য ছিলো ৫ ফুট ১ ইঞ্চি। তাহলে নিজের উচ্চতার চেয়ে কম দৈর্ঘ্যের বাথটাবে কী করে ডুবে মরলেন বলিউডের এই নায়িকা? – শ্রীদেবীর মৃত্যুর পর পরই নানা বিতর্কের মধ্যে এমন প্রশ্ন রেখেছিলেন নির্মাতা সুনীল সিংহ। আর এই নির্মাতার কথার সূত্র ধরেই যেনো শ্রীদেবীর মৃত্যু নিয়ে এবার আরো রহস্যের ইঙ্গিত দিলেন দিল্লী পুলিশের সাবেক এসিপি বেদ ভূষণ।

সম্প্রতি ভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকলের প্রকাশিত একটি খবরে শ্রীদেবীর মৃত্যু নিয়ে এসিপি বেদ ভূষণের বক্তব্য কোট করে শিরোনাম করে। যেখানে বলা হয়, শ্রীদেবীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

Banglabid

দিল্লী পুলিশের সাবেক এই এসিপি এখন প্রাভেট ইনভেস্টিগেশন এজন্সি (পিআই) পরিচালনা করেন। আর এখান থেকেই তিনি অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর বিষয়টির প্রকৃত কারণ জানার চেষ্টা করেছেন। আর সবকিছু ইনভেস্টিগেশন করে তিনি জানিয়েছেন, দুর্ঘটনা নয়, বরং শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত ভাবে ঘটানো হয়ে থাকতে পারে।

তার মতে কাউকে খুব সহজেই বাথটাবে ডুবিয়ে দেয়া যায়। কোনো প্রমাণ ছাড়াই শ্বাসবন্ধ করে মৃত্যুও নিশ্চিত করা সহজ। এবং পরবর্তীতে বাথটাবে ডুবিয়ে খুন করার বিষয়টিকে দুর্ঘটনা বলেও চালিয়ে দেয়া যায়। আর এমন সন্দেহ তিনি এমনি এমনি করেননি, শ্রীদেবীর মৃত্যুর পর ইনভেস্টিগেশনের জন্য দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারসেও গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়েই শ্রীদেবীর মৃত্যু নিয়ে অসামাঞ্জস্যতা দেখতে পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীদেবী
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

সংসদের জন্য বরাদ্দ ৩৩২ কোটি ৫৩ লাখ টাকা

পরবর্তী

মোস্তাফিজের ৪ ওভার যেমন ছিল

পরবর্তী

মোস্তাফিজের ৪ ওভার যেমন ছিল

সাগরপাড়ে রোমান্টিক হাওয়ায় ভাসছেন নিরব-সূচনা

সর্বশেষ

ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT