চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শ্রাবন্তীর স্বামী ভেবেছিলো ‘ডিভোর্স’ দেয়া খুব সহজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৮
বিনোদন
A A

চলতি বছরের মে মাসে অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তার স্বামী খোরশেদ আলম। এরপর ২২ জুলাই এই ডিভোর্স লেটারকে অবৈধ দাবি করে ঢাকার পারিবারিক আদালতে ‘দাম্পত্য সত্ত্ব পুনরুত্থান’ মামলা করেন শ্রাবন্তী। গেল মঙ্গলবার তাদের দুই পক্ষকেই ডাকে আদালত। যেখানে দুই সন্তান নিয়ে হাজির ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী।

আদালতে উপস্থিত হওয়ার পর সেখানে আবেগ প্রবন এক দৃশ্যের অবতারণা হয়। যার কিছুটা ফুটে ওঠে নির্মাতা চয়নিকা চৌধুরীর ফেসবকু স্ট্যাটাসে। শ্রাবন্তীর সঙ্গে আদালতে যাওয়া চয়নিকা চৌধুরী আদালত প্রাঙ্গণের বর্ণনা দেন এভাবে, ‘‘আমি আমার মা/ বাবা কে নিয়ে এক সাথে থাকতে চাই। আমি ব্রোকেন ফ্যামিলি চাইনা। তোমরা কি কিছু করতে পারো আমাদের জন্য? ছলছল চোখে এক নিশ্বাসে কথা গুলো বিজ্ঞ জাজ কে বললো ৭ বছরের রাবিয়া আলম।’’

পারিবারিক আদালতে মেয়ের সঙ্গে খোরশেদ আলম

শ্রাবন্তী ও খোরশেদ আলমের মেয়ে রাবিয়া আলম। বাবা-মায়ের ডিভোর্সের মামলার শুনানির দিনে মায়ের সঙ্গে গিয়েছিলেন তিনি। আর এদিন দুই পক্ষ ও তাদের আইনজীবীদের উপস্থিতিতে খোরশেদ আলমের ডিভোর্স নোটিশটি স্থগিত করে আদালত। যে বিষয়টি বুধবার বিকালে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন অভিনেত্রী শ্রাবন্তীর আইনজীবী ফওজিয়া করিম ফিরোজ ।

ডিভোর্স স্থগিত হওয়ার বিষয়টি জানিয়ে চ্যানেল আই অনলাইনকে সিনিয়র আইনজীবী ফওজিয়া বলেন, আমরা আদালতে ডিভোর্স স্থগিত করেছি। রুলসে আছে, স্ত্রী যেখানে অবস্থান করবেন সেখানের চেয়ারম্যান কিংবা যে শহরে অবস্থান করছেন সেখানে আপনাকে নোটিশ পাঠাতে হবে। কিন্তু শ্রাবন্তীর স্বামী তা করেনি। তিনি যখন ডিভোর্স লেটার বগুরাতে পাঠালেন, তখন কিন্তু শ্রাবন্তী আমেরিকায়। ডিভোর্স স্থগিত করতে এটা একটা গ্রাউন্ড ছিলো আমাদের। আর বগুরাও শ্রাবন্তীর স্থায়ী ঠিকানা নয়, তার স্থায়ী ঠিকানা নঁওগা। সেখানেও কিন্তু তিনি ডিভোর্সের নোটিশ পাঠাননি। এদুটো গ্রাউন্ড আমাদের পক্ষে ছিলো।

শ্রাবন্তীর স্বামী ডিভোর্স কার্যকরের সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে এই আইনজীবী আরো বলেন, সব কিছুর পরেও আমাদের বিপক্ষ আইনজীবী নানা যুক্তি দিয়ে শ্রাবন্তীর তালাক কার্যকরের কথা বলেন। তিনি মুসলিম আইনের কথাও তুলে ধরেন। মুসলিম আইনে স্ত্রীকে তালাক দিতে কোনো কারণ লাগে না। এটা তিনি নানা ভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু আমরা উল্টো তাদের কোরানিক ল’তে তালাকের পাল্টা যুক্তি দিয়েছি। কোরানিক ল’তে তালাক নিয়ে অনেক ধরনের কথা আছে। দেন মোহরের টাকা পরিশোধ, মেইনটেইনেন্স এবং বাচ্চা থাকলে তাদের খরচতো দিতেই হবে। এগুলো না সুরাহা করে কোরানিক ল’তেওতো উনি তালাক দিতে পারেন না।

শ্রাবন্তীর ‘বেপরোয়া স্বভাব’-এর জন্য তাকে তালাক দেয়া হয়েছে, এমনটাই উল্লেখ ছিলো শ্রাবন্তীর স্বামীর জবানিতে। জানালেন শ্রাবন্তীর আইনজীবী। বললেন, ম্যারিজ ইজ অ্যা সোশাল ইনস্টিটিউশান। তো সোশাল ইনস্টিটিউশনেরতো কিছু নরমস আছে। আমি মনে করলাম আর পোস্টঅফিসের বক্সে তালাক নামা পাঠিয়ে দিলাম, এটাতো হতে পারে না। আপনারতো বাচ্চা আছে। তাদের কী করবেন না করবেন এটাতো আগে সুরাহা করতে হবে। ডিভোর্স দিলেই হয়ে গেলো! এসবের জবাবে তারা(শ্রাবন্তীর স্বামী) পাঠিয়েছে, বেপরোয়া স্বভাবের জন্য শ্রাবন্তীকে তালাক দেয়া হয়েছে। যা কোনো যৌক্তিক উত্তর নয়। আর এগুলো আমরা আদালতকে বলেছি। তখনই আদালত জানিয়েছে, এই মামলা শেষ না হওয়া পর্যন্ত ডিভোর্স স্থগিত।

আইনজীবীর সঙ্গে মেয়েসহ অভিনেত্রী শ্রাবন্তী। ছবি: চয়নিকা চৌধুরী
Reneta

ডিভোর্স স্থগিতের পর এখন তাহলে কী করবেন? শ্রাবন্তী ও তার স্বামী চাইলে কি তারা মিমাংসা করে নিতে পারেন?-এমন প্রশ্নে শ্রাবন্তীর আইনজীবী বলেন, আমরাতো স্থগিত করলাম। এখন শ্রাবন্তী ও তার স্বামীর উপর সবকিছু। আমরা আমাদের দিক থেকে শ্রাবন্তীকে সেভাবেই পরামর্শ করেছি।

শ্রাবন্তীর মামলা নিয়ে উচ্ছ্বসিত আইনজীবী বলেন, আমরা এই কেইস নিয়ে খুবই হ্যাপি। কারণ শ্রাবন্তীর স্বামী ভেবেছিলো ডিভোর্স খুবই ইজি একটি ব্যাপার। কিন্তু আমরা এটা প্রমাণ করেছি, এটা এতো সহজ নয়। কোর্টে এসে তাকে সবার সামনে দাঁড়াতে হয়েছে এবং তার যে উদ্ধত আচরণ সেখানে সে একটা হোচট খেয়েছে। আমার কথা হলো এটি একটি দৃষ্টান্ত। প্রত্যেক স্বামী ও স্ত্রীর এটা স্মরণ রাখা উচিত। বিবাহ গড়া ভাঙার কিছু নরমস আছে, এগুলো ভুললেতো চলবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চয়নিকা চৌধুরীডিভোর্সলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT