বিনোদন

শ্রাবন্তীর ‘বিয়ে বিয়ে খেলা’

শ্রাবন্তীর ‘বিয়ে বিয়ে খেলা’

না। শিরোনাম দেখেই চমকে যাবেন না! নায়িকা শ্রাবন্তী আবার বিয়ে করতে যাচ্ছেন না। তবে এবার এই অভিনেত্রীর নতুন মিশন ‘বিয়ে বিয়ে খেলা’ নামের একটি ছবি। আর এই ছবিতে প্রথমবার তার বিপরীতে অভিনয় করতে চলেছেন বনি সেনগুপ্ত।

‘বিয়ে বিয়ে খেলা’ পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা রাজা চন্দ। পারিবারিক গল্পের উপর তৈরি হচ্ছে ছবিটি। চলতি মাসের ৯ তারিখ থেকেই ছবির শুটিং শুরুর কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ছবিটি নিয়ে শ্রাবন্তী বলেন, পারিবারিক গল্পের উপর ছবিটি নির্মাণ হবে, তবে ছবিতে প্রচুর টুইস্ট আছে। তিনি বলেন, ‘বিয়ে বিয়ে খেলা’র মাধ্যমে প্রথমবার আমি রাজা দা (রাজা চন্দ)’র সঙ্গে কাজ করতে যাচ্ছি। বনির সঙ্গে একই ছবিতে এরআগে আমি ‘জিও পাগলা’ এবং ‘ভূত চক্র প্রাইভেট লি.’-এ কাজ করেছি, কিন্তু এবারই প্রথম আমরা নায়ক-নায়িকা হিসেবে কাজ করতে চলেছি।

ছবিটি নিয়ে বনি জানালেন, শ্রাবন্তীর সঙ্গে এই প্রথমবার কাজ করছি। স্বভাবতই বেশ উৎসাহিত। আশা করি এই জুটিকে দর্শকের ভাল লাগবে।

বিষয়:টলিউড বনি বিয়ে রাজা চন্দ শ্রাবন্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…