চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রাবন্তীর কোলে জয়, দারুণ খুশি শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
বিনোদন
A A

কলকাতায় ‘ভাইজান এলো রে’ সিনেমার ফটোশুট করছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। তার সঙ্গে ছিলেন শ্রাবন্তীও। চমকপ্রদ খবর হচ্ছে, শাকিব-শ্রাবন্তীর ওই শুটে হাজির হয় শাকিব পুত্র আব্রাম খান জয়। শাকিব-শ্রাবন্তী ও জয়ের উপস্থিতিতে এমন একটি স্থিরচিত্র পোস্ট করা হয়েছে এসকে মুভিজের ফেসবুক পেজে।

রোববার (১৮ মার্চ) রাতে ছবিটি পোস্ট হলে সাথে সাথে ভাইরাল হয়ে যায়। কলকাতা থেকে শাকিব খান চ্যানেল আই অনলাইনকে বলেন, জয়কে পেয়ে তো আমি সারপ্রাইজড হয়ে গেছি। অনেকক্ষণ জয় আমার সঙ্গে ছিল।

তিনি বলেন, আজ সকালে জয় ওর মায়ের (অপু বিশ্বাস) সাথে কলকাতা আসে। পরে শুটিং ইউনিটের মানুষের সাথে যোগাযোগ করে জয় তার মায়ের সাথে আসে।

জানা যায়, জয়কে দেখে ভাইজান এলো রে ছবির ইউনিটে যেন হৈচৈ পড়ে যায়। শ্রাবন্তী, জয়দীপ মুখার্জি সবাই জয়কে পেয়ে ভীষণ আদর করে। প্রায় ঘণ্টা দুয়েক শাকিবের কাছেই ছিল ১৮ মাস বয়সী জয়। এসময় অপু বিশ্বাস পাশেই ছিলেন।

মূলত, জয়কে নিয়ে কদিনের জন্য বেড়ানোর উদ্দেশ্যে রোববার সকালের ফ্লাইটে কলকাতা গেছেন অপু। সেখানে অপু শারীরিক চিকিৎসা নেবেন বলেও জানা যায়।

জানা গেছে শাকিব দেশে ফিরবেন ২০ মার্চ। ফিরেই ওয়াজেদ আলী সুমন পরিচালিত ক্যাপ্টেন খান ছবির শুটিং করবেন ২৮ মার্চ পর্যন্ত। তারপর ফের ‘ভাইজান এলো রে’ ছবির শুটিংয়ে লন্ডন যাবেন তিনি।

Reneta

জয়দীপ মুখার্জীর পরিচালনায় ‘ভাইজান এলো রে’ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে আরও অভিনয় করছেন পায়েল সরকার, মনিরা মিঠু, দীপা খন্দকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুআব্রাম খান জয়লিড বিনোদনশাকিবশ্রাবন্তী
শেয়ারTweetPin5

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT