চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের সেবায় জিপির ‘সাইন-লাইন’ কেয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
অন্যান্য
A A

শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের সেবাদানে ‘সাইন-লাইন’- ডিজিটাল কেয়ার চালু করলো গ্রামীণফোন।

প্রতিষ্ঠানটি বলছে, নিজের ভাষায় কথা বলতে সবাই চায়। যোগাযোগ প্রযুক্তির সুবিধা ও ডিজিটাল অন্তর্ভুক্তি নানাভাবেই সমাজের নানা স্তরের মানুষকে সহায়তা করছে। সমাজের চারপাশে অনেক মানুষ রয়েছেন, যারা কথা শুনতে ও বলতে পারেন না। তাদের সাথে যোগাযোগে সবাইকে ইশারা ভাষা শিখতে উৎসাহিত করতে  ‘কথাগুলো হারিয়ে না যাক শব্দের অভাবে’ প্রতিপাদ্য নিয়ে বিশেষ এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাজধানীর এক অভিজাত হোটেলে সাইন-লাইন ডিজিটাল কেয়ার উদ্বোধন করে গ্রামীণফোন।  শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য এ ডিজিটাল কেয়ারে সেবাও প্রদান করবেন শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিরা।

এর উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের প্রতি গ্রামীণফোনের দায়িত্ববোধের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, সমাজের প্রতিটি মানুষের কাছে যোগাযোগ প্রযুক্তি অন্তর্ভূক্তির সুবিধা পৌঁছানো উচিত। গ্রামীণফোন এখন ৭৬.৫ মিলিয়ন গ্রাহকের পরিবার এবং আমাদের দায়িত্ব হলো আমাদের নেটওয়ার্কে সবাইকে সমভাবে সেবা প্রদান করা। এখনই সময় আমাদের ডিজিটাল অন্তর্ভুক্তিকে আরও বিস্তৃত করার এবং এর মাধ্যমে প্রযুক্তির সুবিধা সবার কাছে পৌঁছে দেয়া। মাই জিপি-তে এবং গ্রামীণফোনের ওয়েবসাইটে ইশারা ভাষা ভিত্তিক সেবা ‘সাইন-লাইন’ অন্তর্ভুক্তি লাখো মানুষকে সেবা পেতে সহায়তা করবে।’

তিনি আরও বলেন, আমরা আমাদের ভাষায় একে অন্যের সাথে যোগাযোগ করছি, কিন্তু অসমতা দুর করতে হলে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজে যারা কথা বলতে পারেন না এবং কথা শুনতে পান তাদের জন্যও যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে। ইন্টারনেটের সাহায্যে আমরা অনলাইন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সহজেই এ ভাষা শিখতে পারি। এ ভিডিও টিউটোরিয়াল সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে আগ্রহীদের এ ভাষা শেখার সুযোগ করে দিবে।

এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোন, এর ওয়েবসাইট ও্ সেলফ সার্ভিস ডিজিটাল কেয়ার অ্যাপ মাইজিপি’তে ইশারা ভাষা ভিত্তিক গ্রাহকসেবা চালু করেছে। এছাড়াও ‘কথাগুলো হারিয়ে না যাক শব্দের অভাবে’ ক্যাম্পেইনের মাধ্যমে ইশারা ভাষা বিশেষজ্ঞ আরাফাত সুলতানা লতার প্রশিক্ষণে গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলে ইশারা ভাষার ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়েছে। যা আগ্রহীদের ইশারা ভাষা শিখতে প্রাথমিক সহায়তা করবে এবং তাদেরকে সুযোগ করে দিবে।   

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT