চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রদ্ধায় হুমায়ূনকে স্মরণ, নুহাশ পল্লীতে হবে জাদুঘর

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
৫:৪৭ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২০
বিনোদন
A A

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ রবিবার, ১৯ জুলাই। প্রতিবার বড় আয়োজনে মৃত্যুবার্ষিকী পালন হলেও করোনার কারণে এবার অনাড়ম্বর আয়োজনে এ লেখককে স্মরণ করা হয়।

সকালে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুইপুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে গাজীপুরের পিরুজআলীর নুহাশ পল্লীতে শ্রদ্ধা নিবেদন করে কবর জিয়ারত করা হয়। এসময় লেখকের আত্মার শান্তি কামনায় তারা প্রার্থনা করেন।

কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, পরিবারের সমন্বয়হীণতার অভাবে এখনও হুমায়ূন স্মৃতি জাদুঘর স্থাপন সম্ভব হয়নি। এটি স্থাপন করা হবে তার সমাহিত স্থানের পাশেই।

এজন্য পরিবারের মধ্যে একাত্মতা এনে দ্রুত হুমায়ুন স্মৃতি জাদুঘর তৈরির আহবান জানান তিনি।

রবিবার সকাল থেকে হুমায়ূন পরিবার, তার ভক্ত, লেখক ও প্রকাশকরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসেন নুহাশপল্লীর লিচু তলায়। করোনা ঝুঁকিতে স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা থাকায় দূরদূরান্তের লেখক ভক্তরা নুহাশপল্লীতে না এলেও লেখককে স্মরণ করছেন, লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমুরা।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুর পর তাকে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে তার নিজ হাতে গড়া স্বপ্নের নুহাশপল্লীতে সমাহিত করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ হুমায়ূননুহাশ পল্লীমৃত্যুবার্ষিকীমেহের আফরোজ শাওন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT