চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমিজমার বিরোধে আপন ভাই ও ভাইয়ের শ্যালককে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ন ১৪, মে ২০১৮
অপরাধ, জনপদ, ভোলা
A A

হারুন উর রশিদ: জমিজমার বিরোধকে কেন্দ্র করে ভোলার বাপ্তা গ্রামে কুপিয়ে আপন ছোট ভাই এবং ভাইয়ের শ্যালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আরেক ভাই। নিহতরা হলেন, ছোট ভাই মাসুম এবং তার শ্যালক জাহিদ।

রোববার দিবাগত রাতে সদর উপজেলার বাপ্তা গ্রামের মোস্তফা মাস্টারের বাড়ির এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার মূল আসামি বড় ভাই মামুন ও তার সহযোগীরা পলাতক রয়েছে।

পুলিশ রাতেই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদরের বাপ্তা গ্রামের মোঃ মোস্তফা মাস্টারের ছেলে মোঃ মামুন এর সাথে ছোট ছেলে মাসুমের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে মোঃ মামুনের বন্ধু ফিরোজের সাথে মাসুমের হাতাহাতি হয়। এর জের ধরে রোববার রাতে মামুন, তার বন্ধু ফিরোজ, ছেলে শরীফ হোসেন ধারালো অস্ত্র নিয়ে মাসুমের উপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে মাসুমকে উদ্ধার করতে তার শ্যালক জাহিদ এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

পরে মাসুম ও জাহিদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই মামুনের বড় ছেলে শরীফ ও ছোট ছেলে আরিফকে আটক করেছে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভোলাহত্যা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT