চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শ্যামল কুমারের মর্যাদা রক্ষাও ইসলামেরই কাজ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১৮, মে ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

নারায়ণগঞ্জে একটি স্কুলের প্রধান শিক্ষককে চরম লাঞ্চনায় ইসলাম ধর্মের অবমাননার গুজবকেই যারা প্রাধান্য দিচ্ছেন, নিগ্রহকে ন্যায্যতা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার। শিক্ষক শ্যামল কুমার ভক্তকে আল্লাহ সৃষ্টি করেছেন; তার জন্যও ইসলাম এসেছে এবং তার মর্যাদা রক্ষাও ইসলামেরই কাজ বলে জানান তিনি।

লেখক ফরহাদ মজহার ফেসবুক স্ট্যাটাসটিতে লিখেছেন,

“যে সকল ইসলামী ভাইবেরাদররা ইসলাম ধর্মের অবমাননার জন্য সেলিম ওসমানের ইমামতিতে শ্যামল কান্তি ভক্তকে প্রকাশ্যে তাঁর ছাত্র ও গ্রামবাসীদের সামনে কান ধরে ওঠবস করাকে সমর্থন করেন, তাঁদের প্রতি:

Banglabid

কিছু অপ্রাপ্তবস্ক বালকের মৌখিক অভিযোগের ভিত্তিতে কোন প্রকার প্রমাণ ছাড়া একজন বয়স্ক ব্যাক্তিকে প্রকাশ্যে অপমান ও অমর্যাদা কি ঘোর ইসলাম বিরোধী কাজ নয়?

জয় বাংলা শ্লোগান দিয়ে যারা এই কর্ম করেছে তারা শুধু ইসলাম নয়, যে কোন ধর্ম, নীতি নৈতিকতা, মানুষের মর্যাদা রক্ষার আদর্শ ইত্যাদির বিরুদ্ধে। ধর্ম অবমাননার শাস্তি দিতে চাইলে তাদের নেতা নেত্রীদের কান ধরে ওঠ বস করান। সেই হিম্মত নাই বলেই আপনি শ্যামল কান্তি ভক্তকে শাস্তি দিয়ে নিজের বীরত্ব প্রকাশ করতে চাইছেন।

এটা কাপুরুষদের কাজ। এই ভুয়া ইসলামিপনা বন্ধ করুন। মানুষের অমর্যাদার প্রতিবাদ করুন। ইসলাম শুধু মুসলমানদের জন্য অবতীর্ণ হয় নি, শ্যামল কুমার ভক্ত — যাঁকে আল্লাহ সৃষ্টি করেছেন — তার জন্যও ইসলাম এসেছে। তাঁর মর্যাদা রক্ষা করাও ইসলামেরই কাজ। এই সহজ সত্যটুকু বুঝুন।”

Reneta

ইসলাম ধর্মের বিরুদ্ধে ‘কটূক্তির’ অভিযোগে গত ১৩ মে নারায়ণগঞ্জের কল্যাণদির পিয়ার সাত্তার হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে সংসদ সদস্য সেলিম ওসমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কান ধরে ওঠ-বস করান। এর আগে ওই শিক্ষককে মারধরও করা হয়।

ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র রিফাতের কথা বলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ধর্ম অবমাননার অভিযোগে লাঞ্ছিত করা হয়েছিল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে। কিন্তু সেই রিফাতই বিভিন্ন গণমাধ্যমের কাছে দেয়া সাক্ষাৎকারে ধর্ম নিয়ে ওই শিক্ষকের কটূক্তি করার কথা অস্বীকার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক লাঞ্চনাসেলিম ওসমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্যাতিত শিক্ষক সমাজ এবং আমাদের প্রত্যাশা

পরবর্তী

মাথায় ইট দিয়ে আঘাত করে পদত্যাগপত্রে সই

পরবর্তী

মাথায় ইট দিয়ে আঘাত করে পদত্যাগপত্রে সই

বৃষ্টি আরও দু’তিন দিন

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT