চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্যামল কান্তিকে নিগ্রহের তদন্ত প্রতিবেদনে ক্ষুব্ধ নাগরিক সমাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

নারায়নগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নিগ্রহের জন্যে অভিযুক্ত এমপি সেলিম ওসমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রহসনমূলক তদন্ত প্রতিবেদনে ক্ষুব্ধ ‘নাগরিক সমাজ’। আজ মঙ্গলবার শাহবাগ প্রজন্ম চত্বরে বিক্ষুব্ধ নাগরিক সমাজ সমাবেশ করে ঘটনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া ও প্রহসনমূলক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন প্রকাশক রবীন আহসান, সাবেক ছাত্রনেতা আকরামুল হক, জয়ন্ত জীবনানন্দ, সঙ্গীতা ইমাম ও অন্যন্য ব্যক্তিরা।

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ছাত্রকে মারধরের অভিযোগ এনে গত ১৩ মে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের ওপর শারীরিক নির্যাতন চালায় এলাকাবাসী। পরে একপর্যায়ে স্থানীয় এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে তাকে কান ধরে উঠবস করানো হয়। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি।

এ ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিষয়টি তদন্তে সরকারিভাবে কমিটি গঠন করা হয়। ১৯ মে সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়নি। বিদ্যালয় পরিচালনা কমিটি অন্যায়ভাবে তাকে সাময়িক বরখাস্ত করেছিল। বিদ্যালয়ের ওই পরিচালনা কমিটি বাতিল ও শ্যামল কান্তিকে স্বপদে বহাল রাখার কথাও জানান শিক্ষামন্ত্রী।

ঘটনার পর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ৯ জুন হাসপাতাল থেকে পুলিশ প্রহরায় তাকে নগরীর নগর খানপুরের ভাড়া বাড়িতে নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক নিগ্রহশ্যামল কান্তি ভক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT