চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ জামাত শুরুর আগে সেখান
থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আজিমুদ্দিন স্কুলের পাশে সন্ত্রাসীরা
পুলিশের উপর অতর্কিত আক্রমণ চালিয়েছে। হামলায় পুলিশের দুই সদস্য, স্থানীয় একজন মহিলা এবং একজন
সন্ত্রাসী নিহত হয়েছে।

এই ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ আহত হয়েছে কমপক্ষে ১৪ জন। আক্রমণকারীরা বোমা, চাপাতি এবং বন্দুক
নিয়ে পুলিশের উপর হামলা চালায়।

দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তাদের একজনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও একজনকে র‌্যাবের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন।

সেখানকার পরিস্থিতি আইনশৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। শেষ খবর পর্যন্ত সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।

হামলাকারীরা স্কুলের পাশে একটি বাড়িতে অবস্থান নেয়ায় ওই বাড়ির চারদিক ঘিরে রেখেছে পুলিশ। 

ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি ও র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ এবং কমান্ডো ইউনিট ঘটনাস্থলে গেছেন।

সন্ত্রাসী হামলায় আহতদের ময়মনসিংহ সিএমএইচ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টারে করে ঢাকায় সিএমএইচ-এ আনা হয়েছে।

কিশোরগঞ্জ শহর ও এর আশপাশের এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালাচ্ছে পুলিশ।

গত শুক্রবার রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলার এক সপ্তাহের মধ্যেই এই ঘটনা ঘটলো। ওই ঘটনায় ১৭ জন বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। পরে সামরিক অভিযানে ৬ সন্ত্রাসীর মৃত্যু হয়।

ট্যাগ: শোলাকিয়াশোলাকিয়া হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিমের বিরুদ্ধে মার্কিন অবরোধ

পরবর্তী

রওশনের গানে গলা মেলালেন এরশাদ

পরবর্তী

রওশনের গানে গলা মেলালেন এরশাদ

‘নামাজ না পড়ে মানুষ খুন কোন ধরনের ইসলাম’

সর্বশেষ

MANCHESTER, ENGLAND - AUGUST 25: Nico O'Reilly of Manchester City poses with the PFA Young Player of the Year award during the 2026 PFA Awards at the Manchester Opera House on August 25, 2026 in Manchester, England. (Photo by Shane Anthony Sinclair/Getty Images)

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

আগস্ট ২৬, ২০২৬

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT