চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক দিবস: গভীর শ্রদ্ধায় এফডিসিতে বঙ্গবন্ধুকে স্মরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
বিনোদন
A A

গভীর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’ পালন করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

সকাল ১১টায় এফডিসিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এফডিসি কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেন।

আরো উপস্থিত ছিলেন এফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) লক্ষণ চন্দ্র দেবনাথ, কারিগরি ও প্রকাশকের পরিচালক মো. আইয়ুব আলী, অতিরিক্ত পরিচালক অর্থ শহিদুল ইসলাম, উৎপাদন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রেজাউল হকসহ এফডিসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিরা।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করতে আসে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার একটি টিম।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনকের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া প্রার্থনা করেন এফডিসি কর্তৃপক্ষ। এসময় এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন বলেন, আজ শোকের দিন। জাতির জনকের চলে যাওয়ার দিন। তার কারণে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

শুধু তাই নয়, মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশের জন্য কাজ করে গেছেন। শান্তির এই অগ্রদূতের মৃত্যুদিনে গভীরভাবে শোক প্রকাশ করছি ও তার আত্মার শান্তি কামনা করছি।

Reneta

এরপর এফডিসি কর্তৃপক্ষের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নিবেদনে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয় জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে।

জাতির জনকের জীবন ও কর্মের উপর আলোচনা এবং এফডিসির মসজিদের কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একইসাথে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এদিকে এফডিসির বিভিন্ন শুটিং ফ্লোর ঘুরে দেখা যায়, আজ কোনো ফ্লোরে শুটিং নেই। এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে অন্য সব প্রতিষ্ঠানের মতো গতকাল এফডিসির প্রশাসনিক কার্যক্রমও বন্ধ আছে।

পাশাপাশি এফডিসির সব সংগঠনের কার্যালয়ের সামনেই শোক দিবসের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিবঙ্গবন্ধুলিড বিনোদনশোক দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT