চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে দুই গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২০
বিনোদন
A A

জাতীয় শোক দিবসকে (১৫ আগস্ট) কেন্দ্র করে কালজয়ী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে নতুন দুই গান লিখলেন দেওয়ান লালন আহমেদ। যিনি খুলনার ট্যুরিস্ট পুলিশের এসপি। সরকারি কর্মকর্তা হলেও সৃজনশীন লেখালিখিতে দেওয়ান লালন অভ্যস্ত বহুদিন ধরেই। গীতিকার হিসেবেও তিনি পরিচিত। ‘আমার মা’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-নামে দুই ছবিতেও রয়েছে তার লেখা গান।

মূলত জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করতে তাকে নিয়ে তৈরি দুটি গান করেছেন। ২০১৮ সালে এবং গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকি উপলক্ষে দুটি গান লিখেছিলেন দেওয়ান লালন। নতুন করে ‘শেখ সাহেব’ ও ‘পাখিরা কাঁদে’ শিরোনামে আরও দুই গান তৈরি করলেন তিনি। শেখ সাহেব গানের সুর করেছেন প্রিন্স রুবেল এবং সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।

গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রিন্স রুবেল ও শারমিন। চ্যানেল আই এর পৃষ্ঠপোষকতায় গানটির ভিডিও নির্মাণ করেছেন ইজাজ খান স্বপন। তিনি জানান, গানটি ১৫ আগস্ট দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আই এর ‘আক্ষেপ’ অনুষ্ঠানে সম্প্রচারিত হবে।

পাশাপাশি ওই দিনই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। এদিকে, ‘পাখিরা কাঁদে’ গানের সুর সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন অটোমলাল মুন। এ গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

জিসিরিজের ইউটিউবে প্রকাশ পাবে বলে জানান দেওয়ান লালন আহমেদ। তিনি বলেন, আমার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর অন্ধ অনুসারী। ছোটবেলা থেকে দেখেছি বাড়িতে বন্ধবন্ধুকে নিয়ে চর্চা হতো। ছোট থেকে এমন আবহে বেড়ে উঠেছি বলেই বঙ্গবন্ধুকে মনের গভীরে ধারণ করি। এ মহান নেতার প্রতি ভালোবাসা থেকেই তাকে নিয়ে নতুন দুই গান লেখার চেষ্টা করেছি। নতুন প্রজন্মকে মাথায় রেখে গানগুলো লিখেছি। যাতে করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে জানতে পারে। তার আত্মত্যাগ কে উপলব্ধি করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।

দেওয়ান লালনের লেখা ‘শেখ সাহেব’ গানটি প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, বঙ্গবন্ধু আমাদের কাছে অসীম সাহসিকতার প্রতীক। তিনি সমগ্র বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর। তাকে নিয়ে গান করা সহজ কোন বিষয় নয়।

Reneta

তিনি বলেন, ‘শেখ সাহেব’ গানটি শোনার পর মনে হয়েছে বাংলার প্রতিটি মানুষের আবেগের যে স্থানটি তিনি দখল করে আছেন সেই বিষয়গুলোই সুনিপুণভাবে উঠে এসেছে এই গানটিতে। এমন একটি গানের সাথে সম্পৃক্ত থেকে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন গর্বিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুলিড বিনোদনশোক দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT