চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক দিবসে চ্যানেল আইয়ে কাহিনীচিত্র ‘পঁচাত্তরের ডায়েরি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৯
বিনোদন
A A
ফাইল ছবি

ফাইল ছবি

১৫ আগস্ট, সমগ্র বাঙালি জাতীর শোকের দিন। আর এই দিনে চ্যানেল আইয়ের পর্দায় নতুন কাহিনীচিত্র নিয়ে হাজির হচ্ছেন কবি, গীতিকার ও নাট্যকার সহিদ রাহমান। কাহিনীচিত্রটির নাম ‘পঁচাত্তরের ডায়েরি’।

উনিশশো পঁচাত্তরের পনেরই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারসহ নৃশংসভাবে হত্যার প্রতিবাদ-প্রতিরোধ যোদ্ধাদের ঘটনা নিয়ে সহিদ রাহমান রচিত সাড়াজাগানো গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে কাহিনীচিত্রটি নির্মিত হয়েছে।

১৫ আগস্ট রাত ৭টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে কাহিনীচিত্রটি।

‘পঁচাত্তরের ডায়েরি’র পটভূমি ১৯৭৫ সালের ১৪ জুন বঙ্গবন্ধুর রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করার ঘটনা। পথিমধ্যে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। সে খবর জানতে পেরে জনপ্রতিনিধি বেলায়েত বঙ্গবন্ধুকে সাবধান করেন। তাই সে পরিকল্পনা আর বাস্তবায়িত হয় না। কিন্তু ষড়যন্ত্রকারীরা আবার পরিকল্পনা করে একই বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করে।

এই কুপরিকল্পনা সফল হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিল বের করে। তারাও পুলিশের হাতে আটক হয় এবং নির্মম নির্যাতনের শিকার হয়। রাকেশ বসুর চিত্রনাট্যে এই কাহিনীচিত্রটি পরিচালনা করেছেন সুমন ধর।

অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহাদাত হোসেন, মনোজ প্রামাণিক, তানিয়া বৃষ্টি, জাহাঙ্গীর আলম ও মাস্টার শাকিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীর আলমতানিয়া বৃষ্টিমনোজ প্রামাণিকমাস্টার শাকিললিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাহাদাত হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT