চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙালির শোকের মাস আগস্ট

কাজী ইমদাদকাজী ইমদাদ
১২:৩১ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করা হয়। অনেক বছর পর এ মাসেই গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চলে। দেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে সারাদেশে বোমা হামলাও চালানো হয় এ আগস্টেই।

সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল। ১৯৭৫ এর ১৫ আগস্ট ভোরে ধানমণ্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটির সামনে এসে থামে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি। যারা নেমে আসে তারা বাড়িটির নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যদেরই সিনিয়র অফিসার। তাই ঢুকে পড়তে কোন সমস্যাই হয় না তাদের।

দোতলার সিঁড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তারা।

হত্যা করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল এবং বঙ্গবন্ধুর ভাই শেখ নাসেরকে। খবর পেয়ে ছুটে যাওয়া রাষ্ট্রপতির সদ্য সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জামিলকেও হত্যা করে তারা।

পাশাপাশি হত্যাযজ্ঞ চলে ধানমন্ডিতে শেখ মণি এবং মিন্টো রোডে আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনে।

দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

Reneta

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় যারা ক্ষমতায় আসে তাদেরই নানা স্রোত দেশ শাসন করে পরের ২১ বছর। ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার করে আওয়ামী লীগ সরকার। তবে, ষড়যন্ত্র থেমে থাকেনি। হত্যা মামলার রায় যেন বাস্তবায়ন করা না যায় সেজন্য একদিকে উচ্চ আদালতকে ঘিরে ষড়যন্ত্র চলে। অন্যদিকে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় শেখ হাসিনার জনসভায়। অল্পের জন্য শেখ হাসিনা বেঁচে গেলেও আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন।

পরের বছর ১৭ আগস্ট বাংলাদেশের ৬৩টি জেলার ৪শ ৩৪টি স্থানে একযোগে বোমা হামলা চালায় জেএমবি। সেটাও ছিল বাংলাদেশকে উল্টোপথে নিয়ে যাবার আরেক ষড়যন্ত্র যার বিরুদ্ধে এখনও সরকারকে সংগ্রাম করে যেতে হচ্ছে।

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলছে, পঁচাত্তরের ১৫ আগস্টের ধারাবাহিকতায় ষড়যন্ত্র এখনও চলছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় জাতির জনককে হারানোর আগস্টের শোককে শক্তিতে পরিণত করার আহ্বান তাদের।

ভিডিও রিপোর্টে বিস্তারিত

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শোকের মাস আগস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডে ডেম্বেলে

জুন ২৭, ২০২৬

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT