চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোকের অনুষ্ঠানে মুচকি হাসি, ট্রলের শিকার অভিষেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ন ০৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

সেলেব্রেটিদের সবকিছু খেয়াল রাখতে হয়। কোথায় কোন পরিস্থিতি হাসবেন, কাঁদবেন এটাও খেয়াল রাখা জরুরি। কারণ তাদেরকে সব সময় ফলো করে পাপারাজ্জির দল! সতর্ক কিংবা নিজের খেয়াল নিয়ে সচেতন না হলে অ-জায়গায় মুচকি হেসেও বিব্রতকর অবস্থার মুখোমুখি হওয়া লাগতে পারে! আর এমন কাণ্ডটিই ঘটলো বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে।

ইদানিং কালে ট্রল হওয়া তারকাদের জন্য যেন খুব সাধারণ ব্যাপারে পরিনত হয়েছে। প্রায় কোন না কোন বিষয় নিয়ে তারকারা ট্রল-এর শিকার হন। আর এবার শোকাবহ এক প্রার্থনা অনুষ্ঠানে মুচকি হেসে ট্রলের শিকার অভিষেক।

গত রবিবার রাতে প্রয়াত হয়েছেন ব্যবসায়ী রঞ্জন নন্দা। সম্পর্কে যিনি অভিষেক বচ্চনের বোন শ্বেতা বচ্চনের শ্বশুর। তারই শোকসভার আয়োজন ছিল গত ৭ আগস্ট। যেখানে উপস্থিত ছিলেন বচ্চন পরিবারের সকলেই। এমনকি বেয়াইয়ের প্রয়াণের খবরে বুলগেরিয়া থেকে শুটিং বাতিল করে তড়িঘড়ি করে ভারতে ফিরে এসেছিলেন অমিতাভও। আর সেই শোকসভাতে মুচকি হেসে সোশাল মিডিয়ায় ট্রলের শিকার অভিষেক।

শোকসভায় অমিতাভ, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া, রঞ্জনের পুত্র নিখিল নন্দা, পুত্রবধূ শ্বেতা ছাড়াও বলিউড মহলের একাধিক তারকা উপস্থিত ছিলেন। আর সেই অনুষ্ঠানেই অভিষেকের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে হাসতে দেখা গেছে এই অভিনেতাকে। আর সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই ট্রল হতে হয় তাকে।

কেউ লিখেছেন, ‘এটা কি কোনও পার্টি না শোকসভা?’ কারও মতে, ‘দেখে তো মনে হচ্ছে হাইস্কুলের রিইউনিয়ন।’

এর আগেও বেশ কয়েকবার ট্রলের শিকার হয়েছিল অভিষেক। তবে এই ট্রলের জবাবে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি এই তারকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT