চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’, মুক্তি দুর্গাপূজায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ন ২০, জুন ২০২১
বিনোদন
A A

অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত সরকারী অনুদান প্রাপ্ত ছবি ‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিং শেষ হলো রবিবার। নিরব-অপু বিশ্বাস জুটি অভিনীত এ ছবির কাজ শেষ হয়েছে শ্রীমঙ্গলে।

শেষ লটে ৫দিন শুটিং করে ছবির কাজ পুরোপুরি শেষ হয়েছে বলে জানান নিরব। ছবির প্রযোজক অনুপ কুমার বড়ুয়া জানান, শুটিং শেষ হলো। অক্টোবরে দুর্গাপূজায় ‘ছায়াবৃক্ষ’ মুক্তি দেয়ার ইচ্ছে আছে।

গত বছর সরকারী অনুদান প্রাপ্ত ছবিগুলোর মধ্যে ‘ছায়াবৃক্ষ’ অনুদান পায়। বন্ধন বিশ্বাসের পরিচালনায় নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি চা বাগানে ছবিটির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়। পরে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে শুটিং পরিবেশ প্রতিকূলে চলে যায়। এবার পুরোপুরি কাজ শেষ কাজ শেষ হয়েছে চা বাগানের শ্রমিকের সুখ, কষ্ট, দিনযাপন, অধিকার নির্মিত এ ছবিটি।

নিরবের বেশিরভাগ ছবি মসলাদার বাণিজ্যিক ঘরানার। এই প্রথম তিনি একজন চা বাগানের শ্রমিকের চরিত্রে অভিনয় করলেন। এবিষয়ে নিরব বলেন, চা শ্রমিক হিসেবে আমাদের দেশে এক বিশাল জনগোষ্ঠী কাজ করছেন। তাদের অনেক অজানা বিষয় জানা যাবে এ ছবির মাধ্যমে। আমি নিজেও অনেক নতুন কিছু জেনেছি। পুরো শুটিং ভালো হয়েছে। দর্শকরা উপভোগ করবেন।

‘ছায়াবৃক্ষ’ প্রযোজক অনুপ বড়ুয়ার দ্বিতীয় ছবি। এর আগে তিনি সুজন বড়ুয়ার পরিচালনায় ‘বান্ধব’ নামে একটি ছবি প্রযোজনা করেছিলেন। করোনার কারণে ছবিটির মুক্তি আটকে আছে। সুযোগ বুঝেই বান্ধব দর্শকদের কাছে পৌঁছে দিতে চান অনুপ বড়ুয়া।

Reneta

সরকারী অনুদানে ছায়াবৃক্ষ ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে। অনুপ বড়ুয়া বলেন, অনুদান ৫০ লাখ টাকা হলেও বাজেট গিয়ে দাঁড়াচ্ছে আরও বেশি। পুরো টাকা না পেলেও নিজ উদ্যোগে কাজ শেষ করছি। সরকারি অনুদান হলেও আমরা কর্মাশিয়ালি ফাইট করতে পারবো। ভিন্নধারা ও বাণিজ্যিক ধারা দুটোর কম্বিনেশন পাবে দর্শক। মুক্তি দেব শারদীয় দূর্গা উৎসবে।

নিরব-অপু বিশ্বাস ছাড়াও ‘ছায়াবৃক্ষ’তে আরও অভিনয় করেছেন নওশাবা সুমিত, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ। ‘ছায়াবৃক্ষ’র দুটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক জুটি ও চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ থেকে উঠে আসে সময়ের দুই তারকা শিল্পী ইমরান-কোনাল এবং কিশোর-আঁখি আলমগীর। আছে ফলজুর রহমান বাবুর গান।

গানগুলো লিখেছেন পরিচালক বন্ধন বিশ্বাস। ইমন সাহার সুর ও সংগীতের পাশাপাশি ছবির আবহ সংগীতও করছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসইকবাল আহমেদছায়াবৃক্ষনিরববড়দা মিঠুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশারদীয় দূর্গাপূজা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT