চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ সময়ে মূল দলে রুবেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মূল স্কোয়াড ছিল ১৫ সদস্যের। রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল ওমানে দলের সঙ্গে। সেখান থেকে হঠাৎ করে রুবেল জায়গা পেয়ে গেছেন মূল দলে।

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে স্কোয়াডে একজন পেসার বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানায় বিসিবি।

করোনা পরিস্থিতির কারণে দল বড় করার স্বাধীনতা রেখেছে আইসিসি। যে কারণে ১৭ জন নিয়ে মূল বিশ্বকাপের আগে বাছাইপর্ব খেলতে ওমান গেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে বিশ্বকাপের প্রাথমিক মিশন শুরু করছে।

ওমান ক্রিকেট একাডেমি মাঠে আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ জার্নি। তবে এর আগে অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল রোববার বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। মোস্তাফিজুর রহমান আইপিএল শেষ করে শারজাহ থেকে আবু ধাবিতে টিম হোটেলে পৌঁছেছেন। টাইগার পেসার এখন পুরো দলের অপেক্ষায়।

আবু ধাবিতে আগামী মঙ্গলবার প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বৃহস্পতিবারের ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তারপরও ওমান ফিরে বাছাইপর্বের বাধা পেরোতে মাহমুদউল্লাহ রিয়াদের দল একে একে লড়বে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমানের বিপক্ষে।

বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, রুবেল হোসেন।

Reneta

রিজার্ভ: আমিনুল ইসলাম বিপ্লব।

Jui  Banner Campaign
ট্যাগ: রুবেল হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT