চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচে ছোট পুঁজি বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের শেষ টি-টুয়েন্টিতে জয়ের জন্য আফগানিস্তানকে ১১৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের চেয়ে এদিন উইকেট কিছুটা কঠিন ছিল ব্যাটারদের জন্য। মিরপুরের ২২ গজে দেখা গেছে অসমান বাউন্স। শুরুতে নড়বড়ে থাকা মুশফিকু রহিমের ব্যাটে এসেছে সর্বোচ্চ ৩০ রান।

টস জিতে আগে ব্যাটিং বেছে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১১৫ রান। টাইগার অধিনায়ক করেন ১৪ বলে ২১ রান। পঞ্চম উইকেটে মুশফিক-মাহমুদউল্লাহর ৪৩ রানে জুটিতে ভর করে একশ পেরোয় বাংলাদেশ।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে আউট হন মাহমুদউল্লাহ। এ ম্যাচের আগে ১৯ রান দূরে ছিলেন মাহমুদউল্লাহ। আফগান লেগ স্পিনার রশিদ খানকে চার মেরে পৌঁছান দুই হাজারে। ওই ওভারেই আউট হন তিনি। জুটি ভাঙার পর মুশফিকও টিকতে পারেননি।

নিজের শততম টি-টুয়েন্টিতে ২৫ বলে মুশফিক ৩০ রানের ইনিংসটি সাজান চারটি চারে। টপঅর্ডার ব্যাটার নাঈম শেখ ও লিটন দাস ১৩ রানে আউট হন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

মুনিম শাহরিয়ার ৭, সাকিব আল হাসান ৯, আফিফ হোসেন ৭, শেখ মেহেদী হাসান ০ রানে আউট হন। মোস্তাফিজুর রহমান ৬ ও নাসুম আহমেদ ৫ রানে অপরাজিত থাকেন।

ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই তিনটি করে উইকেট নেন। মোহাম্মদ নবী ও রশিদ খান নেন একটি করে উইকেট।

Reneta

প্রথম ম্যাচে ৬১ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। সাকিব-মোস্তাফিজরা ১১০ রানের মধ্যে সফরকারীদের আটকাতে না পারলে সমতায় শেষ হবে সিরিজটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানবাংলাদেশমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ন্যাটো এবং ইইউ পুরোপুরি ব্যর্থ’

পরবর্তী

সেলফি জমানায় সই শিকারিদের কবলে অভিনেতা শামীম!

পরবর্তী

সেলফি জমানায় সই শিকারিদের কবলে অভিনেতা শামীম!

আমার জনপ্রিয়তা তাদের ঈর্ষার কারণ: জায়েদ

সর্বশেষ

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT