চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তে ৩ স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির সমর্থন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

নির্বাচনের আর কিছুসময় বাকি, শেষ মুহূর্তে কিছু আসনে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। আদালত কর্তৃক স্থগিত হওয়া আসনগুলোর মধ্যে ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিয়েছে দলটি।

এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়াপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ছিলেন ফজলুর রহমান। উপজেলা চেয়ারম্যান নিয়ে আইনি জটিলতায় সর্বোচ্চ আদালতে তার প্রার্থিতা স্থগিত হয়। ফলে এই আসনে স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগমকে সর্মথন জানিয়েছে বিএনপি।

বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মোর্শেদ মিল্টন। সেখানে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবুলকে বিএনপি সমর্থন জানিয়েছে।

এছাড়া ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন আবু আশফাক। উপজেলা চেয়ারম্যান নিয়ে আইনি জটিলতায় সর্বোচ্চ আদালতে তার প্রার্থিতা স্থগিত হয়ে গেছে। সেখানে বিএনপি, ২০ দল বা ঐক্যফ্রন্টের আর কোনো প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামকে সমর্থন দিয়েছে বিএনপি।

এছাড়া প্রচারের শেষ দিনেই প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। এই তথ্য নিশ্চিত করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতোদিন এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রচার চালিয়েছিলেন তার বড় ভাই চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি ইসহাক চৌধুরী। আসলাম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। বর্তমানে বিভিন্ন মামলায় তিনি কারাবন্দী আছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপিস্বতন্ত্র প্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT