চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তে বিএনপির প্রার্থিতা পেলেন বেবী নাজনীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

নির্বাচনের মাত্র চারদিন পূর্বে এসে শেষ মুহূর্তে বিএনপির প্রার্থিতা পেলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।  নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিত করায় সেখানে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তিনি।

মঙ্গলবার বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটার্নিং কর্মকর্তা বরাবর এক চিঠিতে বেবী নাজনীনের মনোনয়ন চূড়ান্ত করেন।

চিঠিতে মির্জা ফখরুল রিটার্নিং কর্মকর্তাকে বলেন, মো. আমজাদ হোসেনকে বিএনপি থেকে মনোনীত করা হয়েছিল। কিন্তু আদালত তার প্রার্থিতা স্থগিত করেছেন। বেবী নাজনীনও বিএনপির বৈধ প্রার্থী। তাই তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধ করা হলো।

এদিকে ধানের শীষ প্রতীকের আরো যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে সেসব আসনগুলোতেও বিকল্প প্রার্থীদের মনোনয়ন দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে বিএনপির সূত্র থেকে।

একই ধারাবাহিকতায় নওগাঁ-১ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী দেওয়া হয় সালেক চৌধুরীকে। আইনি জটিলতায় তিনিও সর্বোচ্চ আদালতে হেরে যান। সেখানে বিএনপির আরেক প্রার্থী মোস্তাফিজুর রহমানের হাতেই শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক থাকছে। আইনি জটিলতায় মানিকগঞ্জ-১ আসনে এস এ কবীর জিন্নাহর পরিবর্তে খোন্দকার আবদুল হামিদ ডাবলু ধানের শীষ প্রতীকে লড়বেন। উচ্চতর আদালত তার প্রার্থিতা বহাল রেখেছে।
প্রায় ১৭টি আসনে বিএনপি তথা ধানের শীষ প্রার্থী সংকটে পড়েছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী।
তবে এসব আসনে বিকল্প প্রার্থী নিশ্চিত করতে দলের পক্ষ থেকে জোরদার চেষ্টা চালানো হচ্ছে। আগামীকাল কিংবা ২৭ ডিসেম্বরের মধ্যে এই বিষয়টি নিশ্চিত হতে পারে বলে ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে।
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টবিএনপিবেবী নাজনীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবিলম্বে সিইসির পদত্যাগ চেয়েছেন ফখরুল

পরবর্তী

ফেসবুকে ‘ওভার শেয়ারিং’ করছেন না তো?

পরবর্তী

ফেসবুকে 'ওভার শেয়ারিং' করছেন না তো?

কী ঘটেছিল বললেন গয়েশ্বর রায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT