চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তে আলোচনায় সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হজ পালন শেষে দেশে ফেরার পরদিনই ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা স্ত্রী-কন্যার কাছে চলে যান সাকিব আল হাসান। সঙ্গে আঙুলের অস্ত্রোপচার পিছিয়ে দিয়ে এশিয়া কাপ খেলার সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি দলের সঙ্গে দুবাইয়ে যোগ দেয়ার কথা এ অলরাউন্ডারের।

ফিজিওর পরামর্শ নিয়েই এশিয়া কাপে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব, তখন জানা যায় এমন কথাই। তবে দুবাই উড়াল দেয়ার তিনদিন আগে একটি ইংরেজি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে ফিটনেস নিয়ে সাকিব বলেছেন, তিনি ২০-৩০ শতাংশ ফিট। বৃহস্পতিবার মিরপুরে সফরপূর্ব সংবাদ সম্মেলনের অনেকটা অংশজুড়েই তাই থাকল সাকিবের ইনজুরি প্রসঙ্গ।

হেড কোচ স্টিভ রোডসের ধারণা সাকিব ৬০-৭০ শতাংশ ফিট। আর অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা মনে করেন ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবের অবস্থা যেমন ছিল, তেমনটি থাকলেই চলবে।

Banglabid

‘শেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব যেভাবে খেলেছে, সেই হিসেবে সাকিবই সবচেয়ে ভালো বলতে পারবে সে কেমন আছে। সবমিলিয়ে যদি আপনি সাকিবের পারফরম্যান্স দেখেন, তাহলে বলতে হবে আমাদের জয়ের জন্য তার পারফরম্যান্স অনেক বড় ভূমিকা পালন করেছে। আমার কাছে মনে হয় ও অতটুকু সুস্থ থাকলে সেটা দলের জন্য যথেষ্ট।’

‘তবে সিদ্ধান্তটা সাকিবের। এখানে কারো কোনো হাত নেই। সিদ্ধান্ত নেয়ার পর এখানে অজুহাতের কোনো জায়গা থাকার কথা না। সে যখন খেলবে তখন শতভাগ দিয়েই খেলবে।’ -যোগ করেন মাশরাফী।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে সাকিব বিমানবন্দরে সংবাদমাধ্যমকে জানান, যতটা দ্রুত সম্ভব চোটাক্রান্ত আঙুলে করাতে চান অস্ত্রোপচার। পরে হজ পালন শেষে নাজমুল হাসান পাপনের সঙ্গে এ নিয়ে বৈঠকও করেন।

Reneta

বিসিবি সভাপতি তখন জানিয়েছিলেন- এশিয়া কাপের পর সাকিব অস্ত্রোপচার করাবে, এমন কথাই হয়েছে। এশিয়া কাপের গুরুত্ব বিবেচনায় ঢাকা পড়ে যায় সাকিবের আঙুলে ব্যথা অনুভবের ব্যাপারটি। তাকে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

শেষ মুহূর্তে ফের আলোচনা শুরু হয়েছে সাকিবকে নিয়ে। সফরের দু’দিন আগে সাকিবের মন্তব্য নিয়ে দোলাচল শুরু হয়েছে, আদৌ খেলতে পারবেন তো টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবসর নিয়ে দ্বিতীয়বার ভাবছেন না কুক

পরবর্তী

মেক্সিকান ক্লাবের কোচ হচ্ছেন ম্যারাডোনা?

পরবর্তী

মেক্সিকান ক্লাবের কোচ হচ্ছেন ম্যারাডোনা?

'এখনকার শিল্পীরা অনেক বেশি স্ট্রাগল করছে'

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT