চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের জয় হাতছাড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাস হাতছানি দিচ্ছিল। ভারতের মাটিতে প্রথম আর ১৬ বছর পর আরেকটি ঐতিহাসিক জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হল না। র‍্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে তাদের মাটিতে নাচিয়ে ১-১ গোলে ড্র করল বাংলাদেশ।

সল্টলেকে যুব ভারতী স্টেডিয়ামে এই ড্রয়ে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথম পয়েন্ট পেল লাল-সবুজরা।

অবশ্য ড্রয়ে মোটেও মলিন হচ্ছে না বাংলাদেশের খেলার মাহাত্ম। খেলা না দেখে থাকলে বিশ্বাস করা কঠিন পুরো ৯০ মিনিট র‍্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে থাকা ভারতকে কীভাবে নাচিয়েছেন বাংলাদেশি ফুটবলার। তিনটি দারুণ সুযোগ হাতছাড়া না হলে জয়ী দল হিসেবে লেখা থাকতো বাংলাদেশের নামই!

Banglabid

মঙ্গলবারের ম্যাচের আগে কতই না কথা হয়েছে কলকাতায়। কত গোল করবেন ভারত অধিনায়ক সুনিল ছেত্রী, তা নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। ভারতের আক্রমণের তোড়ে বাংলাদেশ ভেসে যাবে কিনা, ভারতীয় সংবাদমাধ্যমের আলোচনায় ছিল সেটিও। কিন্তু মাঠে নেমেই পাশার দান সম্পূর্ণ উল্টে দিলেন জেমি ডের শিষ্যরা।

ভারত নয়, সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামের প্রায় পুরোটা সময় মাতিয়ে রাখলেন ১১ বাংলাদেশি ফুটবলার। রক্ষণাত্মক ফুটবল খেলতে পারে বাংলাদেশ বলে যে ধারণা ছিল ভারতীয় সংবাদ মাধ্যমের, তা পুরোই উল্টে দিলেন জামাল ভূঁইয়া-সাদ উদ্দিনরা। খেলেন চোখ জুড়ানো ফুটবল!

ম্যাচের প্রথম মিনিটেই বল নিয়ে ভারতের বক্সে ঢুকে পড়েছিলেন লাল-সবুজ মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম। কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করে স্বাগতিকরা। যদিও সফরকারীদের থেকে পেনাল্টির আবেদন উঠেছিল। রেফারি সাড়া দেননি।

Reneta

পরের মিনিটে পাল্টা আক্রমণে যাওয়া ভারত অতিথিদের গোলমুখে শট নিয়েছিল। কিন্তু বল সরাসরি গোলরক্ষক রানার গ্লাভসে জমলে বিপদ ঘটেনি।

অষ্টম মিনিটে আবারও ভারত গোলমুখে আতঙ্ক ছড়ান ইব্রাহিম। এবারও তাকে ডি-বক্সে ফেলে দিয়ে বিপদমুক্ত করেন আনাস এথাথোডিকা। এবারও বাংলাদেশের পেনাল্টি আবেদনে সাড়া দেননি সিরিয়ান রেফারি মাসুদ তুফালি। ধারাভাষ্য কক্ষ থেকে তখন আওয়াজ এটিও পেনাল্টি ছিল!

ম্যাচের ৩১ মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল বাংলাদেশ। ক্ষিপ্র গতিতে বিপলু আহমেদকে গোলবঞ্চিত করেন ভারতীয় ডিফেন্ডার আনাস। চার মিনিট বাদে রাহুল ভেকের দুরূহ এক হেড ফিস্ট করে ফিরিয়ে বিপদমুক্ত করেন বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

পরে ৪২ মিনিটে সল্টলেকের দর্শকদের স্তব্ধ করে দেন সাদ উদ্দিন সাদ। ভারত ডি-বক্সের বাঁ-প্রান্তের বাইরে থেকে উড়িয়ে ফ্রি-কিক নেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আগের ম্যাচে কাতারকে একাই রুখে দেয়া গোলরক্ষক গুরুপ্রীত সিং বাইরে বেড়িয়ে এসেছিলেন বল ফিস্ট করতে। কিন্তু বল তাকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় সাদের দিকে। ফাঁকায় দাঁড়ানো লাল-সবুজ ফরোয়ার্ড সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি। মাথায় বল ঠেলে উল্লাসে ভাসান বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেয়ার অসাধারণ সুযোগ হারান নাবীব নেওয়াজ জীবন। ডি-বক্সের বাঁ-প্রান্ত দিয়ে সোহেল রানার ক্রসে যে শট নেন জীবন, তা ভারত গোলরক্ষকের পায়ে লেগে দিক পাল্টে চলে যায় মাঠের বাইরে।

ম্যাচের ৭২ মিনিটে এই জীবনকে আরেকবার হতে হয়েছে হতাশ। ভারতীয় ডি-বক্সের বাইরে থেকে গোলরক্ষক গুরুপ্রীতের মাথার উপর দিয়ে যে চিপ করেন লাল-সবুজ ফরোয়ার্ড, তা গোল লাইন থেকে ক্লিয়ার করে দেন আদিল খান।

কিন্তু ৮৮ মিনিটে ফিরে আসে বাংলাদেশের পুরনো রোগ! অতীতে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হারা কিংবা ড্র করার ইতিহাস আছে। সল্টলেকে সেই ভূতই চেপে ধরল! আশিক কুরিনিয়ানের কর্নার থেকে আদিল খানের হেড স্তম্ভিত করে দেয় বাংলাদেশ দলকে। কাঙ্ক্ষিত গোলে নিজেদের মাটিতে হার এড়ায় ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT