বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় তাজিকিস্তানের বিপক্ষে আশা জাগিয়েও শেষ সময়ের গোলে হতাশার ড্র করেছে বাংলাদেশ। খেলায় শেষ বাঁশি বাজার মাত্র ২ মিনিট আগে তাজাক খেলোয়াড় ফাটখুলেভের ফ্রি-কিক বাংলাদেশের জালে জড়ালে জয় হাতছাড়া হয়। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলা বাংলাদেশ স্ট্রাইকারদের ব্যর্থতায় ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে।
বাংলাদেশের পক্ষে গোল করেন জাহিদ হোসেন এমিলি, আর তাজিকিস্তানের পক্ষে সমতা সূচক গোলটি আসে ফাটখুলেভের পা থেকে।
ফিফা র্যাংকিংয়ে ২৭ ধাপ এগিয়ে থাকা তাজাকদের বিপক্ষে শুরু থেকেই সাহসী ফুটবল খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় বারবার গোল বঞ্চিত হতে হয় তাদের।
স্ট্রাইকারদের ব্যর্থতার দিনে গোলের জন্য ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। শুরু থেকেই তাজিকিস্তানের রক্ষণ ভাগের উপর চাপ প্রয়োগ করে খেলে থাকেন জামাল ভূইয়া। কিন্তু ডি-বক্সের ভেতর স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।
পরপর দুই হলুদ কার্ডে তাজাক সিওভাসক আসরভ লাল কার্ড পেয়ে বেরিয়ে গেলেও তা থেকে বড়তি সুবিধা আদায় করে নিতে ব্যর্থ হন এমিলি-এনামুলরা।
৫০ মিনিটে এগিয়ে যাওয়া বাংলাদেশ পরবর্তি সময়ে আর কোন গোলের দেখা না পেলেও ম্যাচের শেষ সময়ের মাত্র ২ মিনিট আগে ডি-বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিক পায় তাজাকরা।
তা থেকে দূর পাল্লার শটে গোল আদায় করে নিতে ভুল করেননি ফাটখুলেভ। সম্প্রতি সময়ের ধারাবাহিকতায় আবারও জয় বঞ্চিত লাল-সবুজের প্রতিনিধিরা।






