শেষ পর্যন্ত ধর্মশালায় শুরু হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মধ্যকার বাছাইপর্বের ম্যাচটি। তবে বৃষ্টির কারণে শুরুতে ৮ ওভারের ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ৬ ওভারে নামিয়ে আনা হয়।
অতিরিক্ত বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় শুকাতে বেশ বেগ পেতে হয় গ্রাউন্ডসম্যানদের। এর আগে টস হওয়ার পরপরই শুরু হওয়া বৃষ্টি থামে ৫টার দিকে।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
রাত আট’টায় এই ভেন্যুতেই বাংলাদেশ ও ওমানের ম্যাচ হওয়ার কথা রয়েছে। তবে তাতেও বৃষ্টি বাধা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।





