চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেষ পর্যন্ত মিশর দর্শন হলো না হুমায়ূন আর আমার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

জীবিত অবস্থায় দুইবার পরিকল্পনা করেও হুমায়ূন আহমেদকে নিয়ে একসঙ্গে রহস্যে ঘেরা মিশর দেখা হলো না তার স্ত্রী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের। আর সে কারণেই হুমায়ূনের মৃত্যুর পর যখন তিনি একা মিশর দেখার সুযোগ পেলেন, তখনও যেন হুমায়ূনকে নিয়ে মিশর দর্শনের পরিকল্পনার স্মৃতিই হাতড়ে বেড়াচ্ছেন শাওন।

সম্প্রতি স্থাপত্য বিষয়ক সম্মেলনে অংশ নেয়ার জন্য মিশর দর্শনের আমন্ত্রণ পেলেন শাওন। ক’দিন ধরেই ঘুরে ঘুরে দেখছেন কৈশোরের স্বপ্ন মিশরকে। পিরামিড, স্ফিংস, ফারাও, মমি, তুতেন খামেন, রেমেসিস ২, ক্লিওপেট্রা এবং নেফারতিতিতে মজে আছেন তিনি। মিশর দেখার স্বপ্ন পূরণ হলেও হুমায়ূনের সঙ্গে মিশর না দেখতে পারার আক্ষেপ তবু ছুঁয়ে গেল শাওনের।

মিশর নিয়ে আগ্রহ ছিলো সেই কৈশোর থেকেই। এরপর স্থাপত্যকলায় পড়ার সময় আরো আগ্রহী ওঠেন শাওন। পরবর্তীতে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে প্রণয়কালেও মিশর দেখার স্বপ্নে বিভোর ছিলেন তিনি। শুধু তাই না, হুমায়ূন নিজেও তাকে ‘মিশরীয় রাজকন্যা’ বলে ডাকতো জানিয়ে শাওন বলেন, সবসময় মাঝে সিঁথি করে চুল ছেড়ে রাখতাম বলে প্রণয়ের কালে হুমায়ূন আমায় ডাকতেন ‘মিশরীয় রাজকন্যা’। নিজেকে কোনো এক ফারাও রাজকন্যা ভেবে মনে মনে পুলকিতও হয়েছি কখনো কখনো।

মিশর দর্শনে শাওন...
মিশর দর্শনে শাওন…
Banglabid

হুমায়ূনের সঙ্গে দুইবার মিশর যাওয়ার পরিকল্পনাও করেছিলেন শাওন। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের একসঙ্গে মিশর দেখা হয়নি। তাই যখন এবার মিশর দর্শনের আমন্ত্রণ আসলো তিনি এককথায় রাজি হয়ে গেলেন। একথা জনিয়ে সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে শাওন জানালেন, ২০০৪ এর পর দুই-দুইবার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত মিশর দর্শন হলো না হুমায়ূন আর আমার। তাই হঠাৎ যখন একটি স্থাপত্য বিষয়ক সম্মেলনে অংশ নেয়ার জন্য মিশর দর্শনের আমন্ত্রণ পেলাম তখন হ্যাঁ বলতে ১০ সেকেন্ড সময়ও নেইনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিশরশাওনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিশ্ববিদ্যালয়গুলো বরাদ্দ চায়নি, তাই পায়নি’

পরবর্তী

সাংবাদিক ও সাংবাদিকতার ভুল-ত্রুটির অন্দর-বাহির

পরবর্তী
Media dialogue on human rights and ethics in journalism held in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক ও সাংবাদিকতার ভুল-ত্রুটির অন্দর-বাহির

বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরীরা প্রস্তুত, সমর্থনের জন্য আপনিও আমন্ত্রিত

সর্বশেষ

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT