চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী প্রার্থীদের জয়জয়কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৬
বাংলাদেশ
A A

ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অর্ধেকর বেশি আসনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৬শ’ ৯৮টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ জয় পেয়েছে ৪শ’ ১২টিতে। বিএনপি সমর্থিত প্রার্থীরা ৫৯টি এবং অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন ২শ’ ২টি ইউনিয়নে। তবে এ দফায়ও নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৪ জন।

দলীয় প্রতীকে প্রথম ইউপি নির্বাচনের শেষ ধাপেও ছিলো আওয়ামী লীগেরই প্রাধান্য। তবে সহিংসতার আঁচ লেগেছে এদফাতেও। ফেনী, ময়মনসিংহ ও নোয়াখালী সদরে পৃথক ঘটনায় নিহত হয়েছে তিন জন। এছাড়া গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১১ জন।

এবারের নির্বাচনেও দেশজুড়ে ছিলো আওয়ামী লীগ প্রার্থীদের জয়জয়কার। ঢাকা বিভাগের প্রায় ২শ’ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা জয় পেয়েছেন ১শ’ ১৬টি ইউনিয়নে। ১৮টি ইউনিয়নে বিএনপি মনোনিত প্রার্থী ও ৫৮টি ইউনিয়নে জয় পেয়েছে অন্যান্য প্রার্থীরা।

চট্টগ্রাম বিভাগের দুইশ’র বেশী ইউনিয়নের শতকরা ৬০ ভাগেরও বেশী ইউনিয়নে জয় পেয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। ৮টি ইউনিয়নে বিএনপি এবং ৫৩টিতে অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন।

রংপুর বিভাগের ৫৩টি ও রাজশাহী বিভাগের ১শ ১০টি ইউনিয়নের বেশীরভাগ ইউপিতেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। দুই বিভাগ মিলিয়ে ১৭টি ইউনিয়নে জয় পেয়েছে বিএনপি।

খুলনা বিভাগে আওয়ামী লীগ জয় পেয়েছে ২৭ টি ইউনিয়নে। বিপরীতে বিএনপির জয় পেয়েছে ২টি ইউনিয়নে। অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন ১৪টি ইউনিয়নে।

Reneta

সিলেট বিভাগের ৮৫টি ইউনিয়নের ৪৮টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা। বাকি ইউনিয়নগুলোতে জয় পেয়েছে বিএনপি ও অন্যান্য প্রার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT