চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ দৌড় ‘শেষ’ করতে পারলেন না বোল্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
অ্যাথলেট বোল্ট আহত অবস্থায় স্টেডিয়ামে শুয়ে, সহকর্মীরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুক্ষণের অপেক্ষা। এরপরই তার শেষ দৌড়! শেষবারের মতো ট্র্যাকে নামবেন উসাইন বোল্ট। নামলেনও, কিন্তু ট্র্যাক ছাড়লেন খুঁড়িয়ে খুঁড়িয়ে! ক্যারিয়ারের শেষ দৌড়ে এমন পরিণতিতেই পড়তে হল চোটে পড়া বোল্টকে।

লন্ডন স্টেডিয়ামে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার রিলে দৌড়ে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে ফিনিশিং লাইন পর্যন্তও কদম রাখতে পারেননি বোল্ট, পদক জিততে পারেনি জ্যামাইকাও। প্রায় ৪৮ মিটার দূরে থাকতে চোট পান গতির কিংবদন্তি।

শনিবার রাতে ৩৭.৪৭ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করে এই ইভেন্টে প্রথম সোনার পদক ঘরে তুলেছে গ্রেট ব্রিটেন ও নর্দান আয়ারল্যান্ড। ৩৭.৫২ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্র জিতেছে রূপা। আর ৩৮.০৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে জাপান।

ওমার ম্যাকলাউড, জুলিয়ান ফোর্ট, ইয়োহান ব্লেকের পরে শেষ ল্যাপের জন্য দৌড়াচ্ছিলেন বোল্ট। কিছুটা দৌড়ে প্রথমে খোঁড়ানোর শুরু, একপর্যায়ে লুটিয়ে পড়েন। পরে প্রাথমিক চিকিৎসা, শেষে সতীর্থদের কাঁধে ভর করে উঠে দাঁড়ানো। ট্র্যাক ছাড়ার সময় আনতে হল হুইল চেয়ারও। অবশ্য সেটির সাহায্য নেননি, নিজের হাঁটুতে ভর করেই ট্র্যাক ছেড়েছেন বোল্ট।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার রিলেতে আগে ৪টি সোনা জিতেছেন বোল্ট। ৮বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও ১১বারের বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। এর আগে ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে ডিসকোয়ালিফাইড হয়ে চোখে জল নিয়ে ট্র্যাক ছেড়েছিলেন। তারপর লন্ডনে শনিবারই ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্র্যাজেডিতে পড়তে হল গতিদানবকে।

জ্যামাইকা অ্যাথলেটরা শেষ দৌড়ের পর একে অপরকে সমর্থন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোল্ট ২০০৯ সাল থেকে এবারের আসরের আগ পর্যন্ত ১০০ মিটার, ২০০ মিটার এবং ১০০ মিটার রিলেতে অবিসংবাদিত সেরা ছিলেন। লন্ডনেই ২০১২ অলিম্পিকের ১০০ মিটার রিলেতে ৩৬.৮৪ সেকেন্ডের বিশ্বরেকর্ড গড়েছিলেন বোল্ট ও জ্যামাইকানরা। কদিন আগে প্রিয় ১০০ মিটারেও কেবল ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। শেষটা হল আরও করুণ!

ট্যাগ: জ্যামাইকাবোল্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে সমাজ গুণীর সম্মান দিতে পারে না, সেখানে গুণী মানুষের জন্ম হয় না

পরবর্তী

পাহাড়ে এখনও ঝুঁকি নিয়ে বাস করছে সহস্রাধিক পরিবার

পরবর্তী
খাগড়াছড়ির রাস্তা

পাহাড়ে এখনও ঝুঁকি নিয়ে বাস করছে সহস্রাধিক পরিবার

অনন্ত জলিল

হঠাৎ আন্তর্জাতিক মিডিয়ার আলোচনায় অনন্ত জলিল

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT