পাকিস্তানের অন্যতম সফল টেস্ট অধিনায়ক মিজবাহ উল হক তার জীবনের শেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে চান।
পাকিস্তানের এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অবসর নিয়ে চিন্তা করছি, তবে অবসরের আগে আমি চাইব আমার জীবনের শেষ টেস্টটা স্মরণীয় করে রাখতে।’
মাস খানেক আগেও এনডি টিভিকে মিজবাহ বলেছিলেন অবসরের আগে ভারতের সঙ্গে শেষ টেস্ট খেলতে চান। তবে সম্প্রতি মিজবাহ কথার সুর পাল্টে গেছে। ধারণা করা হচ্ছে ১৩ অক্টোবর থেকে দুবাইতে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের পরেই হয়তো অবসরে যাবেন ৪১ বয়সী এই অধিনায়ক।
২০১২ সালে দুবাইতে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে ২৩ উইকেট নেওয়া সাঈদ আজমল থাকবে না এ টেস্টে।
এ সম্পর্কে মিজবাহ জানান, এই সিরিজে তার ভরসা ইয়াসির শাহ ও জুলফিকার বাররের উপর।
ইংল্যান্ড সিরিজ নিয়ে মিজবাহ আরো বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে নিজেদের পারফরমন্সের উপর। সাম্প্রতিক সময়ে আমরা যেভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি সেই ভাবেই আমরা ইংলিশদের বিপক্ষে লড়বো।’







